অপরাধ

মালয়েশিয়ায় সহকর্মীদের সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

প্রতিবেদক
মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ আখাউড়ায় মহিষের প্রীতি ফুটবল: দর্শকদের উল্লাসে মুখর তারাগন মাঠ মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান মেসি-ওয়েনের চেয়েও এগিয়ে ইয়ামাল, বলছেন রিয়াল কিংবদন্তি ম্যাকম্যানামান কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ কেরানীগঞ্জ ও শোয়ারিঘাটে কোস্ট গার্ডের অভিযানে ভারতীয় পণ্য ও পলিথিন জব্দ আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে আকুর বিল পরিশোধে রিজার্ভ কমে ৩৬ বিলিয়নের ঘরে স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক স্বচ্ছতা ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সব খবর

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসন জেলার তামান লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এই সংঘাতের ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উদ্ধার করে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করেছে।

নেগেরি সেম্বিলান পুলিশের প্রধান দাতুক আলজাফনি আহমাদ জানান, সোমবার ৩ আগস্ট বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে একটি বাড়িতে সংঘর্ষের খবর পায় পুলিশ। খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে পুলিশের প্রাথমিক তদন্তের সূত্র ধরে লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত তিনজনের শরীরেই গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত, আহত এবং আটককৃত ব্যক্তিরা সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় বসবাস করতেন। পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং ঘটনাটি একাধিক স্থানে সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

দাতুক আলজাফনি আহমাদ আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধমূলক রেকর্ড নেই। মঙ্গলবার তাকে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হবে। মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) মামলাটি দায়ের করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন উদ্দেশ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।