রাজনীতি

গণঅভ্যুত্থানের মুখে যেভাবে পতন হলো শেখ হাসিনার

প্রতিবেদক
জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকট: সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল সান্তাহারে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস, বন্ধ ট্রেন চলাচল দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ দেশে আগস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশ জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় জাহাজভাঙা শিল্পে শ্রমিকের মৃত্যু: এককালীন ক্ষতিপূরণ যথেষ্ট নয় মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা মাভাবিপ্রবির হাদী হল প্রোভোস্টের পদত্যাগ ঘোষণা বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে এলএনজি টার্মিনাল প্রকল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে দেশের মূল্যস্ফীতি কমে ৮.২৬ শতাংশে নেমেছে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে সাইফুজ্জামান চৌধুরীর মার্কিন সম্পদের তথ্য দুদকের হাতে
সব খবর

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মাধ্যমে বাংলাদেশে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। অথচ নিজের দীর্ঘ শাসনামলে বহুবার অহংকার করে তিনি বলতেন, ‘শেখ হাসিনা পালায় না’। এমনকি ২০২৪ সালের ২২ জুলাই ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকেও তিনি একই কথা বলেছিলেন। কিন্তু সেই বক্তব্যের মাত্র দুই সপ্তাহের মধ্যেই জনগণের প্রচণ্ড ঘৃণা ও তীব্র গণআন্দোলনের মুখে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।

৫ আগস্টের এই বিজয় বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন আনন্দের, অন্যদিকে ততটাই মর্মান্তিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যমতে, এই অর্জনে হাজারো শহীদ, ২৩ হাজারেরও বেশি আহত, সাত শতাধিক মানুষের দৃষ্টি হারানো এবং অসংখ্য মানুষের পঙ্গুত্ববরণের মতো অবর্ণনীয় ত্যাগ রয়েছে। এছাড়া অসংখ্য শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মী কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের পতনের পরও হাসিনার অনুগত আইনশৃঙ্খলা বাহিনী এবং যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ নিহত ও আহত হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের ৬টি মামলায় ইতিমধ্যে রায় ঘোষণা করা হয়েছে। এসব রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিনি জানান, দ্রুততম সময়ে এই স্পর্শকাতর মামলাগুলোর রায় দেওয়া একটি দৃষ্টান্ত। এছাড়া আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে।

ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত মরিয়া ছিলেন। ৫ আগস্ট রাজধানীর প্রবেশপথগুলোতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়। দুপুরের দিকে হাজার হাজার মানুষ শাহবাগে জড়ো হয়ে গণভবনের দিকে অগ্রসর হন। শেখ হাসিনা দেশত্যাগের পরও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে ক্ষমতা ধরে রেখেছিলেন। এর মধ্যে ২০১৪ সালে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে ‘আমি-ডামি’ নির্বাচন বিশ্বজুড়ে সমালোচিত হয়। আয়নাঘরের মতো গোপন বন্দিশালায় নির্যাতনের ঘটনাও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল।

কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন একপর্যায়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এ রূপ নেয়। ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন থাকলেও ২০২৪ সালের জুনে হাইকোর্ট তা অবৈধ ঘোষণা করলে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হয়েছেন। ৩ ও ৪ আগস্ট আওয়ামী লীগের হামলায় ব্যাপক প্রাণহানির পর শিক্ষার্থীরা ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি এগিয়ে আনেন। দিনটিকে তারা ‘৩৬ জুলাই’ হিসেবে অভিহিত করেন।

ঐতিহাসিক ৫ আগস্ট ভোরেই লাখ লাখ মানুষ শাহবাগের দিকে যাত্রা শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে ভারত চলে যান। এই আন্দোলন চলাকালে ‘কোটা না মেধা’, ‘দফা এক, দাবি এক’ এবং তারেক রহমানের ‘টেক ব্যাক বাংলাদেশ’ বা ‘সবার আগে বাংলাদেশ’-এর মতো স্লোগানগুলো আন্দোলনকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পায়। অবশেষে জনগণের অদম্য সাহসের কাছে দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক শাসনের পতন ঘটে।