শিক্ষা

শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটে ধুঁকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন অনুষদ ও ইনস্টিটিউট

প্রতিবেদক
নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু নেপালে বন্যায় নিখোঁজ ৫ হাজার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ খুনের আগে মোবাইল বন্ধক রেখে ইয়াবা কিনেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই আজকের খেলার সূচি: নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের জমজমাট লড়াই সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস সন্তানকে সম্পত্তি হস্তান্তরের পরও বাবা-মায়ের ভোগদখলের অধিকার আইন পাস জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮
সব খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক নতুন বিভাগ ও ইনস্টিটিউট চালু হলেও সেই অনুপাতে বাড়েনি শ্রেণিকক্ষ ও শিক্ষকের সংখ্যা। এর ফলে আইন ও বিচার বিভাগ, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং ব্যবসায় শিক্ষা অনুষদের চারটি বিভাগ দীর্ঘদিন ধরে তীব্র অবকাঠামো ও শিক্ষকসংকটের মধ্য দিয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্য বিভাগের শ্রেণিকক্ষ ধার করে কিংবা মিলনায়তনে ক্লাস করতে হচ্ছে, আবার কোথাও কোথাও অতিথি শিক্ষকদের ওপরই নির্ভর করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১ হাজার ৪৪৫ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের কাজ চললেও এসব বিভাগের জন্য কোনো একাডেমিক ভবন রাখা হয়নি। ২০১১ সালে চালু হওয়া আইন ও বিচার বিভাগে ছয়টি ব্যাচে ৩৭০ জন শিক্ষার্থী থাকলেও বিভাগটির নিজস্ব কোনো শ্রেণিকক্ষ নেই। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে শিক্ষকদের বসার কিছু কক্ষ থাকলেও ডিনের নিজস্ব কার্যালয় নেই। শিক্ষার্থীদের জহির রায়হান মিলনায়তন বা অন্য বিভাগের শ্রেণিকক্ষে ক্লাস করতে হয়। বিভাগটির স্নাতকোত্তরের শিক্ষার্থী ওসমান সরদার জানান, অন্য বিভাগের শিক্ষার্থীরা চলে এলে অনেক সময় মাঝপথেই ক্লাস থেকে শিক্ষকসহ বের হয়ে যেতে হয়। এছাড়া ১২ জন স্থায়ী শিক্ষকের মধ্যে ৮ জন শিক্ষাছুটিতে থাকায় অধিকাংশ কোর্স অতিথি শিক্ষকদের মাধ্যমে চলছে, যা পাঠ্যসূচিতে ব্যাঘাত ঘটাচ্ছে। আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রবিউল ইসলাম জানান, মুট কোর্ট বা ছায়া আদালতের মতো অত্যাবশ্যকীয় অবকাঠামোরও অভাব রয়েছে।

অন্যদিকে, ২০১৮ সালে প্রতিষ্ঠিত তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সাতটি ব্যাচের ২৪৫ জন শিক্ষার্থীর জন্য মাত্র দুটি শ্রেণিকক্ষ রয়েছে। ছয়জন স্থায়ী শিক্ষকের এই ইনস্টিটিউটে একটি বর্ষের ক্লাস চললে অন্য বর্ষের শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়। এছাড়া প্রাণিবিদ্যা বিভাগের গবেষণাগারের একটি কক্ষ ধার নিয়ে ক্লাস করতে হচ্ছে, যা মূল ইনস্টিটিউট থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত।

ব্যবসায় শিক্ষা অনুষদের চিত্রটিও একই। বর্তমানে ৪ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ২৮টি ব্যাচে শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৫৪৩। ব্যবসায় শিক্ষা অনুষদে শ্রেণিকক্ষের সংখ্যা মাত্র ১২। অনুষদে কোনো সেমিনার কক্ষ বা কমনরুম নেই এবং চারটি বিভাগের জন্য মাত্র একটি কম্পিউটার ল্যাব রয়েছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসে ১২ শিক্ষকের মধ্যে এখন পাঠদান করছেন ৫ জন, বাকি ৭ জন শিক্ষাছুটিতে। ফিন্যান্সে ১২ শিক্ষকের মধ্যে ৩ জন ও ম্যানেজমেন্ট স্টাডিজে ১২ জনের মধ্যে ২ জন শিক্ষাছুটিতে আছেন। ২৩ আগস্ট আরও একজন শিক্ষাছুটিতে যাবেন। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী জানান, হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পে তাদের অনুষদের জন্য কোনো ভবন বরাদ্দ রাখা হয়নি।

উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. নাসির উদ্দিন জানান, প্রকল্প প্রণয়নের সময় এসব বিভাগের চাহিদা ডিপিপিতে অন্তর্ভুক্ত ছিল না। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামছুল আলম জানিয়েছেন, উচ্চশিক্ষার জন্য শিক্ষকদের বিদেশ যাওয়ার বিষয়টি মানবিক দিক থেকে আটকানো সম্ভব নয়, তবে বিষয়টি নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানিয়েছেন, সাময়িক সমাধানের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ভবনে স্থানান্তর করা হচ্ছে এবং মন্ত্রণালয় থেকে স্থায়ী ভবনের বরাদ্দ পাওয়ার জন্য নতুন করে পরিকল্পনা ও বাজেট প্রস্তুত করা হচ্ছে।

এতে সময় নষ্ট হয়, ভোগান্তিও পোহাতে হয়।ব্যবসায় শিক্ষা অনুষদেও একই চিত্র২০০৯ সালে মার্কেটিং এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ নিয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের যাত্রা।