বাংলাদেশ

২৯ বছর ধরে কমিটিহীন দক্ষিণ আইচা বাজার, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা

প্রতিবেদক
ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন ভারতে পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যার ঘটনা, সামাজিক বাস্তবতা নিয়ে প্রশ্ন হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইচ্ছায় ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু ঝিনাইদহে সাপের কামড়ে ঘুমন্ত যুবকের মৃত্যু দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল চাকরির আশায় কম্বোডিয়া গিয়ে স্ক্যাম সেন্টারে ১৭ দিন বন্দী শফিকুল গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি সংঘর্ষে নিহত ২ যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভিসার শর্তাবলী নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ কুষ্টিয়ার ভেড়ামারায় বাণিজ্যিকভাবে বিদেশি ফল আনারকলির চাষ বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায় বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলমের বদলি, ওবায়দুল কাদেরের মন্তব্য ফের আলোচনায়
সব খবর

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা সদর বাজারটি দীর্ঘ ২৯ বছর ধরে কোনো পরিচালনা কমিটি ছাড়াই পরিচালিত হচ্ছে। ১৯৯৬ সালে ব্যবসায়ীদের উদ্যোগে সর্বশেষ কমিটি গঠিত হলেও কয়েক বছর পর তা বিলুপ্ত হয়ে যায়। এরপর থেকে দীর্ঘ প্রায় তিন দশকে আর কোনো নতুন কমিটি গঠিত হয়নি। ফলে বাজারের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে এবং বিভিন্ন সমস্যার ভারে জর্জরিত হয়ে পড়েছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা।

সরেজমিনে দেখা যায়, বাজারের মাছের আড়ত ও বিক্রয়স্থলে হাঁটুসমান কাদা জমে রয়েছে। মাছের পচা নাড়িভুঁড়ি ও বিভিন্ন বর্জ্য যত্রতত্র ফেলে রাখায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী ডাক্তার হাসনাইন জানান, বাজারটি স্বাস্থ্যসম্মত করতে মাছ বাজারের দুই পাশে অন্তত ৫০ মিটার ড্রেন, একটি আধুনিক টলঘর এবং সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির সুবিধাসহ পাবলিক টয়লেট স্থাপন করা জরুরি।

দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি নীরব মিয়া জানান, জিরো পয়েন্ট থেকে পুরাতন বাজারের শেষ প্রান্ত পর্যন্ত প্রায় ৫০০ মিটার ড্রেন দীর্ঘদিন ধরে অকার্যকর। ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন অভিযোগ করেন, আগে ড্রেনটির প্রস্থ দুই ফুট থাকলেও নিম্নমানের সংস্কারের সময় তা কমিয়ে এক ফুট করা হয়েছে। ঢাকনাবিহীন এই ড্রেনে ময়লা জমে পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। তিনি অন্তত তিন ফুট প্রশস্ত ও টেকসই নতুন ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন।

বাজারের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান গড়ে ওঠায় যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত মূল সড়কের দুই পাশে যানবাহন ও দোকানের অবস্থানের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। হাওলাদার মেডিকেলের মালিক মিজান জানান, বাসস্ট্যান্ড এলাকায় বোরাক ও বাসের জন্য একাধিক স্ট্যান্ড থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তিনি সরকারি খাস জমিতে গোলচত্বর নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধানের জন্য স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাজারের এসব দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ চেয়েছেন। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাজারটিকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার দাবি জানিয়েছেন।