রাজনীতি

হেফাজত ইসলামকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর জার্মানি প্রকৃত যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল শঙ্কায় বাংলাদেশ ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা ইরানকে কোণঠাসা করতে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল
সব খবর

চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার ৯ আগস্ট বিকালে তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকাল ৩টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি ফটিকছড়ি উপজেলার পাইন্দং এলাকায় অবতরণ করে। এরপর সড়কপথে প্রায় ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি বাবুনগর মাদ্রাসায় গিয়ে পৌঁছান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন চলাকালীন ফ্যাসিবাদ ও বিশৃঙ্খলা মোকাবিলায় যেভাবে হেফাজতে ইসলাম বিএনপির পাশে দাঁড়িয়েছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। বিগত নির্বাচনে আপনারা একসঙ্গে কাজ করেছেন বলেই আমরা বিপদ থেকে দেশকে মুক্ত করতে পেরেছি। তবে সমস্যার এখানেই শেষ নয়, ফ্যাসিবাদের শাসনামলে লুটপাটসহ নির্বাচনের পরেও নানা সংকট দৃশ্যমান হয়েছে।

ফটিকছড়ির স্থানীয় সমস্যাগুলোর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই এলাকায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মসংস্থানের সংকট রয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিরসনে আমরা কাজ করব। বিশেষ করে গ্যাস সংকটের বিষয়ে তিনি অভিযোগ করেন যে, বিগত ফ্যাসিবাদের সময় দেশের নিজস্ব গ্যাসের উৎস অনুসন্ধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উল্টো বিদেশিদের হাতে গ্যাস তুলে দেওয়া হয়েছে এবং অন্য দেশ বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে গেছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আশ্বস্ত করে বলেন, বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করা হবে। আগামী দিনগুলোতেও আমরা ঐক্যবদ্ধ থাকব এবং হেফাজত ইসলামকে সঙ্গে নিয়েই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। বাবুনগর মাদ্রাসায় তিনি মূলত হেফাজত আমিরের দোয়া নিতেই সফর করেছেন বলে উল্লেখ করেন।