২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ অর্জন করেছে। মানবিক বিভাগ থেকে অংশগ্রহণকারী অপর একজন পরীক্ষার্থী জিপিএ ৪ দশমিক ২৮ পেয়েছে।
কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাসদরের সুনির্দিষ্ট নির্দেশনা, সময়োপযোগী উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের কঠোর অধ্যবসায়ের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল বলেন, কঠোর অনুশাসন, শৃঙ্খলা এবং যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণে ক্যাডেটরা বরাবরই ভালো ফলাফল করে আসছে। এই সাফল্যের জন্য তিনি ক্যাডেট, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

















