আইন ও আদালত

৭১ টিভির চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালতে সমন জারি

প্রতিবেদক
ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় সালমান খানের নিরাপত্তা জোরদার ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ ইয়েমেনে সরকারি শিবিরে হুতিদের হামলা, নিহত ৫৩ অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান: পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদি আরবের কাছে ঢাকার প্রশ্ন নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ৯ জনের প্রাণহানি অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার অর্থপাচার মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়াল গ্রেপ্তার হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী হুতি হামলায় ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, ইউক্রেনের আপত্তি ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ইরান সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ, আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা
সব খবর

প্রতারণা ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজনকে তলব করেছেন আদালত। আগামী ১৩ আগস্ট তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করা হয়েছে। গত ২৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ প্রদান করেন, যা মঙ্গলবার প্রকাশ্যে আসে।

মামলার অন্য দুই আসামি হলেন চ্যানেলটির মানবসম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক। টেলিভিশনটির বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার বাদী হয়ে গত ২৮ জুন এই মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১ মে বাবুল আক্তার ৭১ টেলিভিশনে বার্তা বিভাগের কো-অর্ডিনেটর হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছরের ১২ মে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই তার অফিসের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং অফিশিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়। এরপর আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠালে কর্তৃপক্ষ তার পাওনা ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে, তবে অবশিষ্ট ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া রেখে দেয়।

বাবুল আক্তার বিষয়টি আসামিদের মৌখিকভাবে জানালে তাকে পাওনা টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাকা না দিয়ে তাকে ঘুরাতে থাকেন সংশ্লিষ্টরা। সর্বশেষ গত ২৫ জুন বিকেলে বারিধারায় ৭১ টেলিভিশনের কার্যালয়ে বাবুল আক্তার বকেয়া পাওনা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার হুমকি দেন এবং পুনরায় টাকা দাবি করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।