আইন ও আদালত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন আদালত

প্রতিবেদক
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ
সব খবর

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং দেশটির দেরা প্রদেশের রাজনৈতিক নিরাপত্তার সাবেক প্রধান আতেব নাজিবকে মৃত্যুদণ্ড দিয়েছেন দামেস্কের একটি ফৌজদারি আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার আদালত আসাদকে সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের যুদ্ধ চলাকালীন নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তারের ঘটনায় দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।

বিচারক ফখর আল-দিন আল-আরিয়ান আদালতে উল্লেখ করেন যে, সাক্ষীদের দেয়া সাক্ষ্য-প্রমাণ থেকে এটি স্পষ্ট যে, এসব অপরাধের ক্ষেত্রে আসাদ ছিলেন সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এই অপরাধ সংঘটনের কাজে ব্যবহার করেছিলেন। এছাড়া আসাদ সরকারের তৎকালীন নিরাপত্তা কর্মকর্তা আতেব নাজিবকেও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একাধিক ব্যক্তি ও শিশুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন, স্বেচ্ছাচারী গ্রেপ্তার এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারক এই রায় দিয়েছেন। আসাদ ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন এবং পিতার মৃত্যুর পর ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ ৫৩ বছর ধরে আসাদ পরিবারের শাসনাধীন থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীদের আন্দোলনের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর দামেস্ক ছেড়ে মস্কোতে আশ্রয় নেন আসাদ। গত দুই বছর ধরে তিনি সেখানেই অবস্থান করছেন। আসাদের শাসনামলে ইরানের সমর্থনে দেশটি পরিচালিত হতো। তবে ইরাক যুদ্ধ ও লেবানন সংকটের সময় দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় এবং ২০১১ সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ দমনে ব্যাপক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।