আইন ও আদালত

দীর্ঘ আইনি লড়াই শেষে শপথ নিলেন ইউপি সদস্য রশিদ আহমদ

প্রতিবেদক
বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু শিবগঞ্জে দম্পতিকে কুপিয়ে হত্যা ও নদীতে স্কুলছাত্রের মৃত্যু আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় পথচারী বৃদ্ধার মৃত্যু উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা উইপোকার উপদ্রবে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান নিজের বাসাতেও বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন না দিলারা জামান জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী জাতি গঠনে জ্ঞানভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই: আইনমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন ভারতীয় হাইকমিশন: ভিসা দালালদের থেকে সতর্ক থাকুন কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিংয়ে ছন্দে ফিরলেন হাসান মাহমুদ
সব খবর

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনের ফল নিয়ে প্রায় পাঁচ বছর ধরে চলা আইনি লড়াইয়ের অবসান ঘটেছে। আদালতের চূড়ান্ত রায়ে বিজয়ী ঘোষিত হওয়ার পর মঙ্গলবার সকালে শপথ গ্রহণ করেছেন রশিদ আহমদ সোনাম। নির্বাচনের প্রায় ৪ বছর ৯ মাস পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মামলার নথিপত্র ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদ আহমদ সোনাম এবং মোরগ প্রতীকে লড়েন খছরুজ্জামান। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তা খছরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করলে রশিদ আহমদ সোনাম ভোট গণনায় অনিয়মের অভিযোগ তোলেন। তার নির্বাচনী এজেন্টের আপত্তি আমলে না নিয়ে ফলাফল ঘোষণার অভিযোগ এনে তিনি প্রথমে নির্বাচন কার্যালয়ে ভোট পুনর্গণনার আবেদন করেন। পরবর্তীতে মৌলভীবাজারের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করলে ট্রাইব্যুনাল ভোট পুনর্গণনা করে রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের এই রায়ের বিরুদ্ধে খছরুজ্জামান নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এরপর ২০২৫ সালের ২২ জুন নির্বাচন কমিশন রশিদ আহমদ সোনামকে বিজয়ী ঘোষণা করে সংশোধিত গেজেট প্রকাশ করে। খছরুজ্জামান হাইকোর্টে রিট করে ট্রাইব্যুনালের রায় স্থগিত করালে রশিদ আহমদ সোনাম সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আপিল বিভাগের নির্দেশনায় গত ৯ জুলাই বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ খছরুজ্জামানের রিট (৮৯১৯/২০২৫) খারিজ করে দেন এবং ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।

হাইকোর্টের রায়ের পর গত ২৭ জুলাই রশিদ আহমদ সোনাম ইউএনও এবং ২ আগস্ট জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসনের আইনগত মতামতের ভিত্তিতে ১১ আগস্ট শপথ গ্রহণের তারিখ নির্ধারিত হয়। শপথ গ্রহণের পর রশিদ আহমদ সোনাম বলেন, তিনি প্রকৃত বিজয়ী ছিলেন এবং অনৈতিক প্রভাব খাটিয়ে তাকে পরাজিত দেখানো হয়েছিল। আদালতের রায়ে তিনি ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন। ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে রশিদ আহমদ সোনাম আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রশিদ আহমদ সোনামের পক্ষে হাইকোর্টে শুনানি করেন সিনিয়র আইনজীবী তৌফিক আনোয়ার চৌধুরী এবং মৌলভীবাজার আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মতিন।