বিশ্ব

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবদাহ: প্রাণহানি বেড়ে ২৫

প্রতিবেদক
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট নেক আমল করলে দুনিয়াতে যেসব পুরস্কার পাওয়া যায় নেক আমল করলে দুনিয়াতে যেসব পুরস্কার পাওয়া যায় নিট প্রশ্নফাঁস ও মন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দিল্লির রাজপথ নিট প্রশ্নফাঁস ও মন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দিল্লির রাজপথ বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি যে তারকারা বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি যে তারকারা বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল সিটি কাউন্সিল বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল সিটি কাউন্সিল কালীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও কালীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও দেশের ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত দেশের ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত ইরানের ভূখণ্ডে হামলার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি আরাগাচির ইরানের ভূখণ্ডে হামলার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি আরাগাচির পোশাক শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাক শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন
সব খবর

যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে চলা ভয়াবহ দাবদাহে দেশের বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশটির পূর্ব উপকূল, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ৪ কোটি মানুষ চরম গরমের সতর্কতার মধ্যে রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সরকারি কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে জানিয়েছে, নিউ জার্সি রাজ্যে সবচেয়ে বেশি ২২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইলিনয় রাজ্যে একজন এবং মিসিসিপি রাজ্যে আরও দুজনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে।

আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর (এনএসডব্লিউ) এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, সোমবার পর্যন্ত পূর্ব উপকূলের বিভিন্ন অংশে তীব্র বজ্রঝড়, ক্ষতিকর বাতাস ও শিলাবৃষ্টির পাশাপাশি আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। ডেলওয়ার থেকে কানেকটিকাট এবং নিউ ইয়র্ক সিটিসহ প্রায় ৩ কোটি ৪০ লক্ষ মানুষ এই বন্যার সতর্কতার অধীনে রয়েছেন, যেখানে ৩ ইঞ্চি বা ৭ দশমিক ৬ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

প্রবল ঝড়ো আবহাওয়ার কারণে পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় লক্ষ লক্ষ গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফিলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর এবং ফ্লোরিডার জ্যাকসনভিলের মতো শহরগুলোতে আর্দ্রতা ও বায়ুর তাপমাত্রার সমন্বয়ে অনুভূত তাপমাত্রা ৩৭ দশমিক ৭ ডিগ্রি থেকে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

পূর্ব উপকূলের বেশিরভাগ এলাকায় এই সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা থাকলেও দেশের অন্য কিছু অংশে পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা রাজ্যের ফিনিক্স ও টুসন শহরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্পর্শ করতে পারে। এদিকে, নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, তীব্র গরমজনিত অসুস্থতার কারণে এ পর্যন্ত ৩৭৮ জনেরও বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।