খেলা

দিল্লি প্রিমিয়ার লিগে বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

প্রতিবেদক
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ বৃষ্টিতে খেলা বন্ধ, নাঈমের অপরাজিত ৪৯ রানে স্বস্তি বৃষ্টিতে খেলা বন্ধ, নাঈমের অপরাজিত ৪৯ রানে স্বস্তি জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা দেখছে বাংলাদেশ জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা দেখছে বাংলাদেশ তাহসিফ সাউরি মৃত্যু: ‘বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর তাহসিফ সাউরি মৃত্যু: ‘বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আট মাসের সর্বোচ্চ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আট মাসের সর্বোচ্চ ইরান-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে মধ্যস্থতা নিয়ে সতর্ক আশাবাদী পাকিস্তান ইরান-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে মধ্যস্থতা নিয়ে সতর্ক আশাবাদী পাকিস্তান মাতারবাড়ী বন্দর নিয়ে লুকোচুরি চলছে কি না, জানতে চাইলেন শফিকুর রহমান মাতারবাড়ী বন্দর নিয়ে লুকোচুরি চলছে কি না, জানতে চাইলেন শফিকুর রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান নাটোরে আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নাটোরে আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু সাত দফা দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু
সব খবর

দিল্লি প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। বর্তমানে তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালে। প্রতিপক্ষের রান তাড়ায় ইনিংসের ১৮তম ওভারে বোলার আশিস মিনার একটি ডেলিভারি করেন। সেই বলটিতে নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে একটি জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন। উড়ে আসা বলটি মাটিতে ড্রপ খাওয়ার সুযোগ না পেয়ে সরাসরি ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে কানের ঠিক নিচে সজোরে আঘাত করে।

বলের মারাত্মক আঘাতে মুহূর্তের মধ্যেই ধর্মেশ ভরদ্বাজ গালে হাত দিয়ে পিচে বসে পড়েন। আকস্মিক এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন ব্যাটার লক্ষ্য থারেজাও; আম্পায়ারকে আহত হতে দেখে তিনি মাথায় হাত দিয়ে উইকেটে বসে পড়েন। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার ও ফিল্ডাররা দ্রুত তার কাছে ছুটে আসেন এবং মাঠের পরিবেশ মুহূর্তেই চরম উৎকণ্ঠায় রূপ নেয়।

প্রাথমিকভাবে আঘাতের ভয়াবহতা পুরোপুরি স্পষ্ট না হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আম্পায়ারের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। এরপর তাকে তড়িঘড়ি করে দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।