অপরাধ

কাপাসিয়ায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাফসিরুল ইসলাম অন্ত নিখোঁজের ২৪ ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে বীর উজলী বাজারে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসী।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পেশার মানুষ, বীর উজলী মডেল একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে নিখোঁজ হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে তাকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়েরও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন টোক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক রুকন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সবুর, বীর উজলী মডেল একাডেমির পরিচালক আশরাফুল আলম আসাদ, শিক্ষক ফারুক আহমেদ, বীর উজলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম এবং কৃষক দল নেতা মজিবুর রহমান টিকা ও মুসাদ্দিকুর রহমান মুসা। প্রায় পাঁচ শতাধিক স্থানীয় জনতার উপস্থিতিতে আয়োজিত এই মানববন্ধনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অধিকতর তদন্তের মাধ্যমে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাফসিরুল ইসলাম অন্ত’র কোনো সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মঙ্গলবার তাফসিরুল ইসলাম অন্ত নিখোঁজ হন। নিখোঁজের মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বীর উজলী বাজারের একটি দোতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতা ও স্কুলের আইডি কার্ড উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।