ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলে আল-আমিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুছ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে আল-আমিনকে ৫০ হাজার টাকা এবং ইউনুছ আলীকে ২০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা জজ মাসুদ আলী এই দণ্ডাদেশ ঘোষণা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০২৫ সালের ২৮ মে মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন পিটিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ইউনুছ আলী ও আল-আমিনসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল-আমিন ও বাবা ইউনুছ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র সাত কার্যদিবসের মধ্যে আদালত এই মামলার রায় ঘোষণা করেন।

















