বাংলাদেশ

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন

প্রতিবেদক
জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনকে দায়িত্বজ্ঞানহীন বললেন লা লিগা সভাপতি যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তুতি: ৬০টির বেশি দেশ প্রভাবিত হতে পারে রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা রাজধানীর সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর দেশজুড়ে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি করিম খানের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হয়নি: এএসপি নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোরে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক
সব খবর

পণ্যের মান নিয়ন্ত্রণ জোরদার করা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী বিভিন্ন সরকারি সংস্থার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

গঠিত এই তিন সদস্যের কমিটিতে রয়েছেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি। কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত সমাধানযোগ্য সমস্যা এবং দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, সমস্যা থাকবেই, কিন্তু সেই প্রতিকূলতার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে অধিকতর দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের অনেক দেশ একসময় অনুন্নত থাকলেও আজ তারা অনেক এগিয়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করলে বাংলাদেশের অগ্রযাত্রাও সম্ভব।

সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের কার্যক্রমের নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন, মাঠ পর্যায়ে অভিযান পরিচালনার জন্য আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং সিন্ডিকেট ও প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোবাইল কোর্টের ক্ষমতা বাড়ানো। প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে তাদের কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ টেনে বলেন, অনেক লেক আবর্জনায় ভরে যাচ্ছে, যা দুঃখজনক। শিক্ষিতরাই অনেক সময় সচেতনতার অভাব প্রদর্শন করেন। দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদের সদিচ্ছা ও দায়িত্ববোধ থাকা জরুরি। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্যসচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপ-প্রেসসচিব আরো বলেন, প্রধানমন্ত্রী তাদের সংকটের কথাগুলো অত্যন্ত ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ জন্য ৩ সদস্যবিশিষ্ট উচ্চ পর্যায়ের এই কমিটি গঠনের নির্দেশ দেন।