খেলা

ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিল: কামিন্স

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

প্রথম টেস্টে অপ্রত্যাশিত পরাজয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া দল। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি প্যাট কামিন্সের শিষ্যরা। সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে দাপটের সঙ্গে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজ সমতায় শেষ করেছে অজিরা। ম্যাকাইয়ে অনুষ্ঠিত এই টেস্ট ম্যাচটি মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানের ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স পরিষ্কার করেছেন যে, এই জয়টি কোনো প্রতিশোধের বিষয় ছিল না। বরং তাদের কাছে এটি ছিল নিজেদের আত্মসম্মানের লড়াই। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ২৩ বছর পর খেলতে নেমে বাংলাদেশ ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল। সেই হারের ধাক্কা কাটিয়ে ওঠার প্রসঙ্গ টেনে কামিন্স বলেন, এটি আসলে আত্মসম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একটি ম্যাচ হেরে যাওয়ার পর পরেরটিতে জেতার জন্য মরিয়া হয়ে উঠতে হয়। ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য খুব দরকার ছিল এবং আমরা তা করতে পেরে আনন্দিত।

ম্যাকাই টেস্টের উইকেট নিয়ে অনেক আলোচনা থাকলেও কামিন্স মনে করেন পিচ মোটেও খারাপ ছিল না। পাঁচ সেশনের মধ্যে ৩০টি উইকেট পতন এবং মাত্র দুই দিনে ম্যাচ শেষ হওয়া নিয়ে তিনি বলেন, সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। পিচ বেশ ভালোই ছিল, দেখে মোটেও মনে হয়নি যে এটি পাঁচ সেশনের মধ্যে ৩০ উইকেট পড়ার মতো কোনো উইকেট।

ম্যাচটি দ্রুত শেষ হওয়ার পেছনে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যের পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতাকেও দায়ী করেছেন অজি অধিনায়ক। তিনি যোগ করেন, দুর্দান্ত বোলিং যেমন ছিল, তেমনই মাঝে মাঝে গড়পড়তার চেয়েও বাজে ব্যাটিং দেখা গেছে। আমি নিজেও এর মধ্যে আছি। সম্ভবত এসব কারণেই ম্যাচটি এত দ্রুত শেষ হয়ে গেল। উল্লেখ্য, এই টেস্টে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট শিকার করেছেন। অন্যদিকে বাংলাদেশের হয়ে পেসার শরিফুল ইসলাম একমাত্র ইনিংসে ৭ উইকেট তুলে নিয়ে সবার নজর কেড়েছেন।