অপরাধ

১৩ মাসেও রহস্য উন্মোচিত হয়নি সাজিদ হত্যা মামলার

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের ১৩ মাস পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে। মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সিআইডির হেফাজতে থাকা সাজিদের মোবাইল ফোনটির লকও এখন পর্যন্ত খোলা সম্ভব হয়নি।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৭ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ৩ আগস্ট ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর পরের দিন ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে দীর্ঘসূত্রতার কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তদন্তের অগ্রগতি জানাতে সিআইডির ব্রিফিংয়ের আয়োজন করা হলেও, আশাব্যঞ্জক কোনো তথ্য না পাওয়ায় তা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। মামলার তদন্তে ধীরগতির মধ্যে চলতি বছরের মে মাসে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়। আগের কর্মকর্তা সাইফুল ইসলামের পরিবর্তে নতুন দায়িত্ব পান মহব্বত হোসেন।

সাজিদের মৃত্যুর পর তার মোবাইল ফোনে কল রিসিভ হওয়ার বিষয়টি সামনে আসায় ফোনটি সিআইডির হেফাজতে নেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত সংস্থাটি ফোনটির লক খুলতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে নতুন তদন্ত কর্মকর্তা মহব্বত হোসেন জানান, ফোনের লক খোলার জন্য বিশেষজ্ঞের কাছে পাঠানো হলেও ফলাফল নেগেটিভ এসেছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুনরায় কথা বলা হবে এবং অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা যায় কি না তা দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি দাবি করেন, বিভিন্ন দিক থেকে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে এবং এটিকে গাফিলতি বলার সুযোগ নেই। তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।