অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে সার মজুত ও বেশি দামে বিক্রির দায়ে জরিমানা

প্রতিবেদক
মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা, জানালেন অর্থমন্ত্রী দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী সালমান শাহকে স্মরণ করলেন মৌসুমী ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় এখনই কঠোর সতর্কতার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা মাতৃত্ব পরবর্তী শারীরিক পরিবর্তন নিয়ে ট্রলিংয়ের কড়া জবাব দিলেন বিপাশা সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল সংসদে জামায়াতের ওয়াকআউট, বিলের সমালোচনা করে ক্ষুব্ধ বিরোধীদল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রম নিয়ে সৌদি ও তুরস্কের মন্ত্রীদের সঙ্গে আলোচনা ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ ইএসজি অ্যাওয়ার্ডস ২০২৬-এ চারটি স্বীকৃতি পেল উর্মি গ্রুপ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন নিয়ে টিআইবির উদ্বেগ দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরমের অস্বস্তি
সব খবর

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সার মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। এ সময় তার সঙ্গে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও সদর মডেল থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ‘মেসার্স ইসলাম ট্রেডার্স’ নামের ওই সার বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে অনুমোদিত পরিমাণের চেয়ে বিপুল পরিমাণ সার মজুত অবস্থায় পাওয়া যায়। নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করায় দোকানের মালিক ৫০ বছর বয়সী মো. নুর ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়, যা ঘটনাস্থলেই আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। নুর ইসলাম হোসেনডাঙ্গা এলাকার বাসিন্দা নুরফস আলীর ছেলে।

অভিযানে দোকান থেকে মোট ৪১০ বস্তা সার জব্দ করা হয়েছে, যার মধ্যে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি সার রয়েছে। ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে জব্দ করা সারগুলো তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। তার তত্ত্বাবধানে এই সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ জানান, কৃষকদের জন্য নির্ধারিত দামে সার নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট। আমন মৌসুমে সারের চাহিদা বাড়ায় বাজারে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ যদি অবৈধভাবে সার মজুত করে বা অতিরিক্ত দাম আদায় করে, তবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।