বিশ্ব

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

প্রতিবেদক
নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন নাটোরের গুরুদাসপুরে তিন বছরের মাথায় ভেঙে ফেলা হলো ২২ লাখ টাকার স্কুল ভবন উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু উত্তর সাইপ্রাসে ফেরি ডুবি: অন্তত ৮ জনের মৃত্যু, নিখোঁজ বহু কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো কোটি টাকায় নির্মিত ব্রিজ, তবুও ভরসা সেই বাঁশের সাঁকো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আসল শত্রুর মোকাবিলায় খামেনির আহ্বান শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ জন কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩১ আগস্ট তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল তাহাজ্জুদের সমপরিমাণ সওয়াব পাওয়ার ৭টি সহজ আমল মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক
সব খবর

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও পর্যটন ভিসায় দেশটিতে প্রবেশ করে আশ্রয়ের আবেদন করেছেন—এমন প্রায় ২ লাখ ব্যক্তির ভিসা বাতিলের একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হাতে আসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি এক্সক্লুসিভ নথি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হতে পারে। এটি কার্যকর হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় ভিসা বাতিলের ঘটনা। তবে একই সঙ্গে এই উদ্যোগটি বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই পরিকল্পনাটি পরিচালিত হবে। এর মূল লক্ষ্য হলো ২০১৬ সাল থেকে ২০২৬ সালের মধ্যে বি-ওয়ান (বাণিজ্যিক) এবং বি-টু (পর্যটন, পরিবার সাক্ষাৎ ও চিকিৎসা) ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যারা আশ্রয়ের আবেদন করেছেন, তাদের শনাক্ত করা। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট এপিকে জানান, স্বল্পমেয়াদী দর্শনার্থী হিসেবে অ-অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে এসে অনেকে স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ের আবেদন করেন, মূলত তাদের চিহ্নিত করেই এই ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভিসা বাতিল হওয়ার অর্থই যে আশ্রয়প্রার্থীদের সঙ্গে সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানো হবে, তা নয়। বরং তাদের বেশিরভাগই নতুন একটি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন, যেখানে তারা পর্যটক বা ব্যবসায়ী হিসেবে আগের মর্যাদা হারাবেন। বর্তমানে যারা বি-ওয়ান ও বি-টু ভিসার জন্য আবেদন করছেন, তাদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করছে প্রশাসন; এখন থেকে ভ্রমণের শেষে নিজ দেশে ফিরে আসার নিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয়ের আবেদন না করার বিষয়টি বাধ্যতামূলক করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই বিদেশি নাগরিকদের জন্য মার্কিন ভিসা প্রাপ্তি অত্যন্ত জটিল হয়ে পড়েছে। গত দেড় বছরে হাজার হাজার বিদেশির ভিসা বাতিল, ভিসার ফি বৃদ্ধি এবং বিভিন্ন দেশের নাগরিকদের আবেদন পর্যালোচনার ওপর স্থগিতাদেশের মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেছেন যে, বিশ্ববাসী ভুয়া আশ্রয় আবেদনে অতীষ্ঠ এবং অভিবাসন আইনের ফাঁকফোকর হিসেবে আশ্রয়ের আবেদনকে দেখা উচিত নয়।