বিশ্ব

ডিআর কঙ্গোয় ইবোলা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

প্রতিবেদক
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৩ আগস্ট নেক আমল করলে দুনিয়াতে যেসব পুরস্কার পাওয়া যায় নেক আমল করলে দুনিয়াতে যেসব পুরস্কার পাওয়া যায় নিট প্রশ্নফাঁস ও মন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দিল্লির রাজপথ নিট প্রশ্নফাঁস ও মন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল দিল্লির রাজপথ বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি যে তারকারা বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামার সুযোগ পাননি যে তারকারা বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল সিটি কাউন্সিল বার্সেলোনায় ফেরান তোরেসের ম্যুরাল মুছে ফেলল সিটি কাউন্সিল কালীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও কালীগঞ্জে আকস্মিক স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও দেশের ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত দেশের ১০ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত ইরানের ভূখণ্ডে হামলার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি আরাগাচির ইরানের ভূখণ্ডে হামলার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি আরাগাচির পোশাক শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পোশাক শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি, বৃষ্টির শঙ্কা আগামী কয়েক দিন
সব খবর

আফ্রিকান দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত মে মাসের মাঝামাঝি সময়ে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট ১ হাজার ৫৬১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ৫০৬ জনই প্রাণ হারিয়েছেন। সোমবার (৬ জুলাই) প্রকাশিত ডব্লিউএইচওর সর্বশেষ প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, বর্তমান প্রাদুর্ভাবে আক্রান্তদের মৃত্যুর হার প্রায় ৩২ শতাংশ। এখন পর্যন্ত ২৫৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে প্রশাসন আরও ৩৫৪টি সন্দেহভাজন কেস খতিয়ে দেখছে। এবারের সংক্রমণের মূল কেন্দ্রবিন্দু দেশটির উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশ। চিকিৎসকরা জানিয়েছেন, কঙ্গোয় এবার ইবোলার অত্যন্ত বিরল ‘বান্ডিবুগিও’ (Bundibugyo) প্রজাতিটি ছড়িয়ে পড়েছে। এই প্রজাতির বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা আবিষ্কার না হওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মনোক্লোনাল অ্যান্টিবডি ‘এমবিপি-১৩৪’ এবং অ্যান্টিভাইরাল ওষুধ ‘রেমডেসিভির’ এর কার্যকারিতা যাচাই করতে দেশটিতে জরুরি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস সতর্ক করে বলেছেন, পরবর্তী মহামারি বিশ্বের প্রস্তুতির জন্য অপেক্ষা করবে না। কঙ্গোর এই ঘটনা প্রমাণ করে যে সংক্রামক রোগের হুমকি কখনোই পুরোপুরি শেষ হয়ে যায় না। এদিকে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ (OCHA) জানিয়েছে, কঙ্গোর যুদ্ধবিদ্ধস্ত ও বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির চরম সংকটের কারণে রোগটি আরও দ্রুত ছড়াচ্ছে। ইতুরির অন্তত চারটি শরণার্থী শিবিরে ইবোলা হানা দিয়েছে, যেখানে প্রায় ২ লাখ ৭৩ হাজার মানুষ চরম ঝুঁকিতে রয়েছেন।

এই সংকটময় মুহূর্তে ত্রাণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট। চলতি বছর ডিআর কঙ্গোর জন্য ১৪০ কোটি ডলারের মানবিক তহবিলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত মিলেছে মাত্র ৭৫ কোটি ২০ লাখ ডলার। একইসঙ্গে দক্ষিণ কিভু অঞ্চলে নতুন করে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে কঙ্গোর প্রতিবেশী দেশ উগান্ডাতেও ইবোলায় নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। তবে উগান্ডার পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে মোট ২০ জন আক্রান্তের মধ্যে ১৬ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।