অপরাধ

জামালপুরে মিমির হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, প্রেমিক কাউসার গ্রেপ্তার

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

জামালপুর শহরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইশরাত জাহান মিমি (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই হত্যাকাণ্ডের ঘটনায় মিমির কথিত প্রেমিক কাউসার আহমেদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিবিআইয়ের ভাষ্যমতে, দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক এবং সেই সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়ের বিরোধের জেরে মিমিকে গলা টিপে হত্যা করেছেন কাউসার। পিবিআইয়ের কাছে দেওয়া জবানবন্দিতে কাউসার হত্যার দায় স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত কাউসার জামালপুর শহরের মনিরাজপুর এলাকার রফিক খানের ছেলে।

মঙ্গলবার দুপুরে জামালপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার পংকজ দত্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। পিবিআই জানায়, প্রায় তিন বছর আগে মনিরাজপুরের রাফি স্টোরে কেনাকাটার সূত্র ধরে মিমির সঙ্গে কাউসারের পরিচয় হয়। এরপর মিমি বিভিন্ন কৌশলে তাকে নিজের বাসায় ডেকে নিতেন এবং তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। কাউসারের দাবি অনুযায়ী, এই সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তের গোপনে ধারণ করা ভিডিও ব্যবহার করে মিমি তাকে নিয়মিত ব্ল্যাকমেইল করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মিমির ব্ল্যাকমেইলের কারণে কাউসার তার নিজের জমানো টাকা এবং মা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে টাকা দিতে বাধ্য হন। এই অর্থ দিয়ে মিমি বিলাসী জীবনযাপন করতেন বলে জানা গেছে। এছাড়া মিমি ইয়াবা সেবন করতেন এবং কাউসারকেও সেই নেশায় জড়িয়ে ফেলেন। মিমির উদ্দেশ্য ছিল বিত্তশালী ব্যক্তিদের ফাঁদে ফেলে অর্থ আদায় করা এবং এ কাজে কাউসারকে চাপ দিতেন তিনি। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মিমি ফোন করে কাউসারকে তার ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মিমি কাউসারের স্ত্রীকে ফোন করে তাদের সম্পর্কের কথা ফাঁস করার হুমকি দেন। এই বিষয়টি নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে কাউসার ক্ষিপ্ত হয়ে মিমির গলা চেপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর কাউসার ফ্ল্যাটে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান। পরদিন ২৩ আগস্ট সকালে পুলিশ ওই ভবনের পঞ্চম তলার তালাবদ্ধ কক্ষ থেকে মিমির লাশ উদ্ধার করে এবং একই কক্ষে আটকে থাকা তার দুই শিশুসন্তানকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনার পর মিমির মা মুক্তা বেগম বাদী হয়ে কাউসারসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে কাউসারকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। উল্লেখ্য, ২০১৪ সালে শাওনের সঙ্গে মিমির বিয়ে হয়েছিল এবং তাদের দুই সন্তান রয়েছে। ২০২১ সালে স্বামীর মৃত্যুর পর মিমি সন্তানদের নিয়ে জামালপুর শহরে বসবাস করছিলেন।