বিশ্ব

মক্কা চুক্তিতে যোগ দেওয়া নিয়ে কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি

প্রতিবেদক
স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো মশা ধরতে ডিএনসিসির নতুন ফাঁদ: হাসপাতালগুলোতে বসবে 'বিজি সেন্টিনেল ট্র্যাপ' মশা ধরতে ডিএনসিসির নতুন ফাঁদ: হাসপাতালগুলোতে বসবে ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ ঢাকার দুই মেট্রোরেল প্রকল্পে ব্যয় বাড়ছে ২ লাখ কোটি টাকার বেশি ঢাকার দুই মেট্রোরেল প্রকল্পে ব্যয় বাড়ছে ২ লাখ কোটি টাকার বেশি র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশি রুনা খান আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব আজ মন্ত্রিসভায় পেশ হতে পারে নতুন পে-স্কেলের খসড়া প্রস্তাব গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় গণতান্ত্রিক আদর্শ থেকে বিচ্যুতি ও আওয়ামী লীগের আত্মোপলব্ধির সময় র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি রুনা খান
সব খবর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সামরিক জোট ‘মক্কা চুক্তিতে’ যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিকে বড় ধরনের পরীক্ষায় ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এমন পদক্ষেপে কেবল ভারতের সঙ্গেই নয়, অন্যান্য বৃহৎ পরাশক্তির সঙ্গেও সম্পর্কের সমীকরণ জটিল হয়ে উঠতে পারে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর সোমবার ওই জোটে যোগ দেওয়ার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানানোর পর থেকেই বিষয়টি নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে মক্কা সবসময়ই একটি আলাদা জায়গা দখল করে আছে। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় যদি ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হয়, তবে সেখানে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয় এবং বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তবে রয়টার্সের এক বিশ্লেষণী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি কেবল একটি নতুন নিরাপত্তা জোটে অংশ নেওয়ার প্রশ্ন নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির সঙ্গে এর সামঞ্জস্য, ভারতের সঙ্গে সম্পর্ক এবং দেশের রপ্তানি ও বৈদেশিক মুদ্রার ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও সরকারকে গভীর চিন্তাভাবনা করতে হবে।

বাংলাদেশ মূলত বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং শক্তিশালী বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার স্বার্থে প্রতিদ্বন্দ্বী ভূ-রাজনৈতিক বলয় এড়িয়ে চলার নীতি মেনে চলে। বিশ্লেষকদের মতে, সামরিক জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিলে বিভিন্ন শক্তির সঙ্গে ভারসাম্য রেখে চলার এই নীতি নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে। গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় এই চুক্তিতে সই করে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিন দেশ—সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। নেটোর যৌথ প্রতিরক্ষা নীতির আদলে তৈরি এই চুক্তিতে বলা হয়েছে, কোনো সদস্য দেশে সশস্ত্র হামলা হলে সেটিকে সব সদস্যের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং অঞ্চলজুড়ে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে এই জোট গঠিত হয়েছে। নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্কের সঙ্গে পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান এবং বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরব এই চুক্তিতে রয়েছে। তুরস্ক জানিয়েছে, চুক্তিটি অন্য দেশের জন্যও উন্মুক্ত। সদস্য দেশগুলো যৌথ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অঞ্চল ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। এদিকে, মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যে ২৭ আগস্ট জেদ্দায় অনুষ্ঠেয় ওআইসির মন্ত্রী পর্যায়ের জরুরি সভায় যোগ দিতে যাচ্ছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

ভূ-রাজনৈতিক বিশ্লেষক কল্লোল কিবরিয়া মনে করেন, আনুষ্ঠানিকভাবে এমন কোনো সামরিক জোটের সদস্য হলে তা ভারত ছাড়াও চীন, ইরান, জাপান, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে জটিল করে তুলতে পারে। তিনি বলেন, সম্পর্কগুলো স্বয়ংক্রিয়ভাবে ভেঙে না গেলেও, বাংলাদেশ কোনো সামরিক ব্লকে যোগ দিলে তারা কোন পক্ষে আছে—সেই প্রশ্নটি এড়ানো কঠিন হবে। এছাড়া, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা কোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যোগদানের বিষয়টি নয়াদিল্লি সহজভাবে নাও নিতে পারে। বিশ্লেষকদের মতে, কোনো নির্দিষ্ট বলয়ে যুক্ত হওয়ার ধারণা বাংলাদেশের রপ্তানিমুখী অর্থনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে, কারণ এই অর্থনীতি বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্কের ওপর নির্ভরশীল।

শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে বাংলাদেশ তীব্র প্রতিক্রিয়া দেখায়।