বিশ্ব

গাজায় ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকার লড়াইয়ে কৃষকরা

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর ঝুঁকি গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের গুমের মাস্টারমাইন্ডদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা শুটিং থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ কর্মচারীর বেতন আটকে রাখা অমানবিক ও গর্হিত অপরাধ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম
সব খবর

যুদ্ধ, দখল এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও গাজার কৃষকরা নিজেদের ও স্থানীয় মানুষের খাদ্যের জোগান দিতে কৃষিকাজ চালিয়ে যাওয়ার প্রাণান্ত চেষ্টা করছেন। চাষযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাওয়ায় তারা ছোট ছোট টুকরো জমিতে সবজি উৎপাদন করছেন, যদিও এই কাজ করতে গিয়ে তাদের প্রতিনিয়ত ইসরাইলি হামলা ও গুলির ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর স্যাটেলাইট তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে গাজায় যে বিশাল কৃষিজমি ছিল, তার বড় অংশই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অথবা ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে যুদ্ধের আগের কৃষিজমির মাত্র ৪৫০ হেক্টর বা প্রায় ৩ শতাংশ জমি অক্ষত এবং তাৎক্ষণিকভাবে চাষের উপযোগী অবস্থায় আছে। গাজার প্রায় ২১ লাখ মানুষ এখন আগের চেয়ে অনেক সংকুচিত এলাকায় বসবাস করতে বাধ্য হচ্ছেন।

উত্তর গাজার বেইত লাহিয়ার কৃষক সাকের আবু রাবি এমনই এক প্রতিকূল পরিস্থিতির মধ্যে ১ দশমিক ৪ হেক্টর জমিতে চাষাবাদ শুরু করেছেন। যুদ্ধের আগে সেখানে একটি কমলালেবুর বাগান ছিল। সাকের আবু রাবির দাবি, ইসরাইলি বাহিনী বাগানটি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পর তিনি সাধারণ সরঞ্জাম ব্যবহার করে পরিবারের সদস্য ও শ্রমিকদের সহায়তায় জমিটি পরিষ্কার করে চাষের উপযোগী করে তুলেছেন। এই সামান্য জমি থেকেই তার পরিবার বেগুন, টমেটো ও মরিচের লাখ লাখ চারা উৎপাদন করছে। এসব চারা স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি তাঁবুতে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হচ্ছে, যা স্থানীয় বাজারে সবজির দাম কমাতে ভূমিকা রাখছে।

নিরাপত্তাজনিত ঝুঁকি কৃষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাকের আবু রাবির ছেলে ইউসুফ ২০২৪ সালের অক্টোবরে মাঠে কাজ করার সময় ড্রোন হামলায় নিহত হন। এর আগে চলতি বছরের জুলাই মাসে কৃষি সরঞ্জাম আনতে গিয়ে তার অপর ছেলে বিলালও নিহত হন। আবু রাবির অভিযোগ, কৃষকরা খাদ্য উৎপাদন করে গাজার মানুষের টিকে থাকার সুযোগ তৈরি করছেন বলেই তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বেসামরিক নাগরিক বা কৃষকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

বর্তমানে গাজায় কৃষিকাজের জন্য পানি, সার ও কীটনাশকের তীব্র সংকট রয়েছে। যুদ্ধের কারণে ৮০ শতাংশের বেশি গ্রিনহাউস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদিপশু কমে যাওয়ায় জৈব সার পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে। কৃষকরা পচা উদ্ভিদ ব্যবহার করে নিজেরাই সার তৈরির চেষ্টা করছেন এবং মাটির রোগ ও পোকামাকড়ের সঙ্গে লড়াই করছেন। জাতিসংঘের তথ্যমতে, গাজার মোট জনসংখ্যার ৬৭ শতাংশ বা প্রায় ১৪ লাখ মানুষ বর্তমানে তীব্র খাদ্যসংকটে রয়েছেন। এফএও মনে করে, শুধু বাইরে থেকে খাদ্য সরবরাহ করে গাজার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; বরং স্থানীয় কৃষি, মৎস্য ও পশুপালন খাত দ্রুত সচল করা জরুরি।

এদিকে স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, গাজার উদ্ভিদ আচ্ছাদিত এলাকার প্রায় ৬৮ শতাংশ ইসরাইলি বাহিনীর নির্ধারিত ‘ইয়েলো লাইন’-এর ওপারে এবং আরও ৫ শতাংশ এমন বাফার এলাকায় পড়েছে, যেখানে ফিলিস্তিনিদের প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও গাজার কৃষকরা ধ্বংসস্তূপের মধ্যে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন, যা তাদের কাছে কেবল জীবিকার মাধ্যম নয়, বরং যুদ্ধের বিভীষিকার মধ্যেও টিকে থাকার একটি উপায় হয়ে দাঁড়িয়েছে।