বাংলাদেশ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেদক
দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে দীর্ঘ লাইন ও গৃহস্থালিতে ভোগান্তি দেশজুড়ে তীব্র গ্যাস সংকট: পাম্পে দীর্ঘ লাইন ও গৃহস্থালিতে ভোগান্তি বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়ার পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়ার পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ডের ঘটনায় নীরবতা ভাঙলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে নয়াদিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা, নেওয়া হলো ছত্রসাল স্টেডিয়ামে দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেশের ১৭ অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও নিয়ে দেশজুড়ে তোলপাড় জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত জামাতে নামাজ আদায়ের গুরুত্ব ও এর আধ্যাত্মিক ফজিলত গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার মেয়ের মৃত্যুর ঘটনায় বাবা কবির গ্রেপ্তার কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি কাফনের কাপড় পাঠিয়ে ভৈরব পৌর কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। তিনি ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মহড়ার বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। তিনি একজন কমান্ডারের অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত ‘রেইড’ মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।

এ সময় প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ছদ্মবেশে দায়িত্ব পালনরত সদস্যদের কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন। পরিদর্শনের একপর্যায়ে মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন এবং পরে তাদের সঙ্গে চা পান করে মাঠপর্যায়ে দীর্ঘ সময় কাটান।

সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন যে, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।