বাংলাদেশ

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী

প্রতিবেদক
সব খবর

সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’ এর ধারা ১০(১) অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। জনাব মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০: ১৩আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২০: ১৮

সব খবর