বিশ্ব

নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার

প্রতিবেদক
ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফার ১% সমাজের জন্য ব্যয় বাধ্যতামূলক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক চায় তালেবান সরকার গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুম হওয়া ২৫১ নাগরিকের পরিবারে অন্তহীন অপেক্ষা গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুম হওয়া স্বজনদের কান্না ও নতুন আইনের আশ্বাস গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো দেশে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়ালো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দুঃখ প্রকাশ, এনসিপির কর্মসূচি থেকে সরলো কওমি ছাত্র ঐক্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে দুঃখ প্রকাশ, এনসিপির কর্মসূচি থেকে সরলো কওমি ছাত্র ঐক্য মনোহরগঞ্জের ৪০০ বছরের পুরোনো গায়েবি মসজিদ: ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী মনোহরগঞ্জের ৪০০ বছরের পুরোনো গায়েবি মসজিদ: ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী
সব খবর

নেপাল ও চীনে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে পৌঁছেছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি পর্যটক ও কর্মী রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে তলিয়ে থাকা মরদেহ উদ্ধারে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে নেপালকে ৩৬ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে, যা তাদের পূর্বঘোষিত ৫ লাখ ডলারের অতিরিক্ত। নেপাল পুলিশের তথ্যমতে, দেশটিতে ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের কোনো খোঁজ মিলছে না। নিখোঁজদের তালিকায় পর্যটক ও বিদেশি কর্মী মিলিয়ে মোট ৫৮৯ জন বিদেশি রয়েছেন। সব মিলিয়ে দেশটিতে ৭৫৩ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না, যাদের মধ্যে ১৮৩ জন ভারতীয় নাগরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ২৮৭ জন এখনও নিখোঁজ। শনিবার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চার ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, চীনে গত বুধবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বর্তমানে নিখোঁজের সংখ্যা ৫৪৬ জন। এই নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক, যাদের মধ্যে ১৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান থাকায় হতাহতের এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। দুর্যোগের পর নতুন করে বন্যার আশঙ্কায় ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দাদের এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।