বিশ্ব

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জন

প্রতিবেদক
খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ খুলনায় তরুণীকে গুলি করে হত্যা, অভিযুক্ত মিরাজ জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণ ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছালো সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে পৌঁছালো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন নেটফ্লিক্সে আসছে হইচইয়ের বাংলা সিরিজ, দুই বছরের চুক্তি নেটফ্লিক্সে আসছে হইচইয়ের বাংলা সিরিজ, দুই বছরের চুক্তি ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু ২০২৬ সালে ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৫০ হাজার মানুষের মৃত্যু বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন মোড়: বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা বাংলাদেশ-জাপান সম্পর্কের নতুন মোড়: বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থাপনায় হুতিদের হামলার দাবি নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের নতুন হামলা হলে উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনায় আঘাতের হুমকি ইরানের সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের রায়ের অনুলিপি চেয়ে চিঠি
সব খবর

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৪৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া বন্যায় আহত হয়েছেন আরও ১ হাজার ৪৭৩ জন। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) আগে ৫৩৮ জনের মৃত্যুর কথা জানালেও পুলিশের হালনাগাদ পরিসংখ্যানে তা ৫৪৭ জনে পৌঁছেছে। বর্তমানে ৪ হাজার ৪৭৩ জন পুলিশ সদস্য উদ্ধার ও দুর্যোগ মোকাবিলায় কাজ করছেন।

বন্যায় তীব্র স্রোতের কারণে অনেক মরদেহ ভেসে অনেক দূরে চলে গেছে। এতে নিহতদের পরিচয় শনাক্ত করা এবং পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এনডিআরআরএমএ-এর তথ্যমতে, রাজধানী কাঠমান্ডু থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণে চিতওয়ান থেকে ২২১টি এবং ২০০ কিলোমিটার দক্ষিণে নওয়ালপরাসি পূর্ব এলাকা থেকে আরও ১৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চিতওয়ানের চিফ ডিস্ট্রিক্ট অফিসার গণেশ আরিয়াল জানিয়েছেন, অনেক মরদেহের অবস্থা খারাপ হওয়ায় সেগুলো সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় হাসপাতালের মর্গে জায়গা না থাকায় মরদেহ রাখার জন্য একটি সরকারি ভবন নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) জানিয়েছে, গত বুধবারের বন্যায় প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার দেশটিতে নতুন করে বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি সহায়তার জন্য আইএফআরসি আড়াই কোটি সুইস ফ্রাঁ (প্রায় ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার) অর্থায়নের আবেদন জানিয়েছে। নেপালে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বিপুলসংখ্যক মরদেহ শনাক্ত ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।