চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)-এর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩৩ মিনিট) এই ভূকম্পন অনুভূত হয়। এর আগে ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিটের দিকেও ভূমিকম্পের বিষয়টি সিইএনসি নিশ্চিত করেছিল।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর তিব্বতের নাগকু অঞ্চলের একটি উচ্চ পার্বত্য কাউন্টিতে। এটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে অবস্থিত ছিল। সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৫ কিলোমিটারের মধ্যে এলাকাটির গড় উচ্চতা প্রায় ৪ হাজার ৮৬৪ মিটার।
তিব্বতের রাজধানী লাসা থেকে ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। সিইএনসি আরও জানিয়েছে যে, স্থানীয় এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

















