বিশ্ব

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের
সব খবর

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। তিনি বিদায়ী মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হয়েছেন।

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সদর দপ্তরে গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ২৩তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ৫৭টি ওআইসি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে তাকে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় এবং তিনি শপথ গ্রহণ করেন। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মহাসচিব নির্বাচিত হওয়ার পর সদস্য দেশগুলোর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসমাইল উলদ শেখ আহমেদ। পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, এই নির্বাচন তার কর্মজীবনের সবচেয়ে বড় সম্মান। আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে সেবা দেওয়ার পর এটিই তার অর্জিত সর্বোচ্চ স্বীকৃতি। তিনি ওআইসি সদস্য দেশগুলোর প্রত্যাশা পূরণে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নতুন এই মহাসচিব স্পষ্ট করে জানিয়েছেন, ফিলিস্তিন ইস্যুটি ওআইসির অগ্রাধিকারের তালিকায় সবার ওপরে থাকবে। রাজনৈতিক, মানবিক ও সাংস্কৃতিক সব দিক থেকেই ফিলিস্তিন সংকটকে ওআইসির আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রাখা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

৬৬ বছর বয়সী এই কূটনীতিকের রয়েছে দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নিজ দেশ মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি ইয়েমেনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ছিলেন। এ ছাড়া ২০১৪ সালে লিবিয়ায় জাতিসংঘের উপ-বিশেষ প্রতিনিধি, আবাসিক সমন্বয়কারী এবং মানবিক সমন্বয়কারী হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।