আইন ও আদালত

আইনজীবীদের মামলার খুঁটিনাটি ও তদন্তে দক্ষ হওয়ার আহ্বান চিফ প্রসিকিউটরের

প্রতিবেদক
মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার মাগুরায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়া সেই নাঈমুজ্জামান নয়ন গ্রেপ্তার গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ গুমের ঘটনায় ভুক্তভোগী স্বজনদের নতুন আইনে ক্ষোভ ও উদ্বেগ মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক মৃত্যুর আগেই নিজের শোকবার্তা লিখে অনন্য নজির গড়লেন মার্কিন নাগরিক গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইন ভুক্তভোগীদের সরাসরি ন্যায়বিচার নিশ্চিত করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মন্তব্য সারজিস আলমের ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তির ঘোষণা দিলেন ট্রাম্প মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ মোংলা কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটির শপথ গ্রহণ গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের গুমের দুই বিল নিয়ে উদ্বেগ, স্বাধীন তদন্তের দাবি বিশেষজ্ঞদের কাপ্তাইয়ে ট্রাকসহ ১৮০০ কেজি অবৈধ ইউরিয়া সার জব্দ করল বিজিবি কাপ্তাইয়ে ট্রাকসহ ১৮০০ কেজি অবৈধ ইউরিয়া সার জব্দ করল বিজিবি
সব খবর

ভালো আইনজীবী হতে হলে শুধু আইনের বই পড়লে চলবে না, মামলার তথ্য, তদন্ত এবং সাক্ষ্যপ্রমাণ সম্পর্কেও গভীর জ্ঞান অর্জন করতে হবে। শনিবার (২৯ আগস্ট) আশুলিয়া মডেল টাউনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত ‘দ্য আর্ট অব ক্রস এক্সামিনেশন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ল’ ক্লাব এই ক্রিমিনাল ট্রায়াল অ্যাডভোকেসি কর্মশালার আয়োজন করে।

চিফ প্রসিকিউটর বলেন, একজন দক্ষ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তুলতে আইনের পাশাপাশি যুক্তিবোধ, অনুসন্ধিৎসা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। সাক্ষী জেরা করার কোনো নির্দিষ্ট সূত্র নেই উল্লেখ করে তিনি বলেন, মামলার তদন্তের বিভিন্ন ধাপে কী ঘটেছে, কোথায় ভুল রয়েছে এবং সাক্ষ্যপ্রমাণে কোনো অসংগতি আছে কি না, তা খুঁজে বের করার সক্ষমতা একজন আইনজীবীর থাকা আবশ্যক। তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত আদালতে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের পরামর্শ দেন, যা তাদের মামলা পরিচালনা ও আইনি যুক্তি উপস্থাপনে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে।

আমিনুল ইসলাম আরও বলেন, আইন পেশা অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই পেশার ঐতিহ্য ধরে রাখতে মেধাবী ও নৈতিকতাসম্পন্ন আইনজীবীর প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে শুধু আইনজীবী নয়, বরং দায়িত্বশীল পেশাজীবী হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, আইন কেবল একটি পেশা নয়, বরং এটি মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যম। শিক্ষার্থীদের গভীর জ্ঞানের পাশাপাশি সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান তিনি।

আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মার্জিনা রায়হান, মোহাম্মদ জহিরুল আমিন, শাইখ মাহদী এবং এস এম তাসমিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে চিফ প্রসিকিউটর ও ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মুট কোর্ট উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মক ট্রায়ালে চিফ প্রসিকিউটর প্রিজাইডিং জাজ হিসেবে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার্থীদের আইনি যুক্তি ও জেরা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সবশেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।