বিশ্ব

নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার

প্রতিবেদক
ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় ঝরল ৬ প্রাণ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন লিওনেল স্কালোনি শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা শীতের সবজি আসায় স্বস্তি, মুরগি চড়া দামে, ডিম সস্তা চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার চকরিয়ায় ছাত্রদল নেতার দোকান থেকে লুণ্ঠিত চিনি উদ্ধার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ টঙ্গীতে মাদ্রাসা শিক্ষককে মারধর, থানায় পাল্টাপাল্টি অভিযোগ অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার অবসরের পর এক বছর অলস সময় কাটাতে চান নেইমার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নতুন পদে হাসনাত-সারজিসরা জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪ জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে মাদকসহ আটক ৪
সব খবর

নেপাল ও চীনে আঘাত হানা ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে পৌঁছেছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই দেশ মিলিয়ে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি পর্যটক ও কর্মী রয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে তলিয়ে থাকা মরদেহ উদ্ধারে কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। এই সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে নেপালকে ৩৬ লাখ ডলার প্রদানের ঘোষণা দিয়েছে, যা তাদের পূর্বঘোষিত ৫ লাখ ডলারের অতিরিক্ত। নেপাল পুলিশের তথ্যমতে, দেশটিতে ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষের কোনো খোঁজ মিলছে না। নিখোঁজদের তালিকায় পর্যটক ও বিদেশি কর্মী মিলিয়ে মোট ৫৮৯ জন বিদেশি রয়েছেন। সব মিলিয়ে দেশটিতে ৭৫৩ জন পর্যটকের সন্ধান পাওয়া যাচ্ছে না, যাদের মধ্যে ১৮৩ জন ভারতীয় নাগরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ২৮৭ জন এখনও নিখোঁজ। শনিবার একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চার ভারতীয়কে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, চীনে গত বুধবারের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, বর্তমানে নিখোঁজের সংখ্যা ৫৪৬ জন। এই নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক, যাদের মধ্যে ১৮ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলমান থাকায় হতাহতের এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। দুর্যোগের পর নতুন করে বন্যার আশঙ্কায় ভোতেকোশি ও ত্রিশূলী এলাকার বাসিন্দাদের এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।