বিশ্ব

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা: মৃত ৭০০, নিখোঁজ ৩ হাজার

প্রতিবেদক
ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আইসল্যান্ডের জনগণ ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আইসল্যান্ডের জনগণ ফ্যাসিবাদী আমলে আয়নাঘরের দুঃসহ থাবা ছিল বাংলাদেশের বুকে: রাষ্ট্রপতি ফ্যাসিবাদী আমলে আয়নাঘরের দুঃসহ থাবা ছিল বাংলাদেশের বুকে: রাষ্ট্রপতি ঝালকাঠিতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, হেলপার নিহত ঝালকাঠিতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, হেলপার নিহত ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপি নেতা মির্জা আব্বাস সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে জাতীয় সংসদে মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিন আহমদ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হলো মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: মোজতবা খামেনি মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: মোজতবা খামেনি না ফেরার দেশে বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়া না ফেরার দেশে বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়া গাজীপুরের সাফারি পার্কে পর্যটক ও কর্মীদের সংঘর্ষ, আহত ৬ গাজীপুরের সাফারি পার্কে পর্যটক ও কর্মীদের সংঘর্ষ, আহত ৬
সব খবর

হিমালয় অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের কবলে পড়ে নেপাল ও চীনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে পৌঁছেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এবং চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির রোববার (৩০ আগস্ট) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই দুর্যোগে নেপালেই ৬৭৫ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া চীনের তিব্বত অঞ্চলে আরও ১৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুই দেশ মিলিয়ে এখনো প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপাল পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, রাসুয়াসহ বিভিন্ন দুর্গত এলাকা থেকে ৬৭৫ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনো ২ হাজার ৪০০ জনের বেশি স্থানীয় বাসিন্দা ও পর্যটকের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত বুধবার (২৬ আগস্ট) চীন সীমান্তের কাছে বিশাল হিমবাহ ধসে কাদা ও পাথরের স্রোত নেমে আসে। এর ফলেই এই ভয়াবহ দুর্যোগের সূত্রপাত হয়। পরবর্তীতে ভোতেকোশি নদীর দুই তীরের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়, যা নেপালের রাসুয়াসহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাকে প্লাবিত করে। বন্যায় সড়ক, সেতু, সরকারি অবকাঠামো ও জলবিদ্যুৎকেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে নতুন করে পাহাড়ধস ও নদীর পানি বৃদ্ধির আশঙ্কায় ভোতেকোশি ও ত্রিশূলী অববাহিকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিখোঁজদের মধ্যে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাবমতে, পর্যটক ও কর্মী মিলিয়ে কয়েকশ বিদেশি নাগরিকের এখনো সন্ধান মেলেনি, যার মধ্যে ভারতীয় নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গম এলাকা থেকে এ পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে এখনো ২৮৭ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। মৃতদেহ শনাক্তকরণ ও ডিএনএ বিশ্লেষণে সহায়তার জন্য একটি বিশেষ ফরেনসিক দল কাঠমান্ডুতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত।

এই বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্র নতুন করে ৩৬ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি দুর্গত এলাকায় নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।