বিশ্ব

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করলো আইসল্যান্ডের জনগণ

প্রতিবেদক
চট্টগ্রামে উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত চট্টগ্রামে উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত দেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু দেশে হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সংবাদ সম্মেলন কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতসহ ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের সংবাদ সম্মেলন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপিতে বড় রদবদল: ৩ ডিসি ও ৫ এডিসি বদলি ডিএমপিতে বড় রদবদল: ৩ ডিসি ও ৫ এডিসি বদলি জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ জুলাই হত্যা মামলায় জামিন পেলেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস ইনস্টাগ্রামে ভিডিও সম্পাদনা সহজ করতে আসছে নতুন ফিচার ‘ফার্স্ট ড্রাফট’ ইনস্টাগ্রামে ভিডিও সম্পাদনা সহজ করতে আসছে নতুন ফিচার ‘ফার্স্ট ড্রাফট’ ফ্যাসিবাদী আমলে আয়নাঘরের দুঃসহ থাবা ছিল বাংলাদেশের বুকে: রাষ্ট্রপতি ফ্যাসিবাদী আমলে আয়নাঘরের দুঃসহ থাবা ছিল বাংলাদেশের বুকে: রাষ্ট্রপতি ঝালকাঠিতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, হেলপার নিহত ঝালকাঠিতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, হেলপার নিহত
সব খবর

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আনুষ্ঠানিকভাবে যোগদানের আলোচনা শুরুর সরকারি প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন আইসল্যান্ডের সাধারণ মানুষ। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরইউভি জানিয়েছে, ভোট গণনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সদস্যপদের বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট পড়েছে ৫২ দশমিক ৫ শতাংশ, অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট পেয়েছেন ৪৭ দশমিক ৫ শতাংশ। দেশটির ছয়টি নির্বাচনী জেলার মধ্যে মাত্র একটি জেলায় সামান্য কিছু ব্যালট গণনা বাকি আছে।

সরকার এই গণভোটকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বর্ণনা করে বলেছিল, এটি ‘এখনই নয়তো কখনোই নয়’। গত আগস্ট মাসে প্রধানমন্ত্রী ক্রিস্তুন ফ্রস্তাদোত্তির ভোটারদের সতর্ক করে বলেছিলেন, গণভোটে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হলে ইইউতে যোগদানের প্রক্রিয়া সব সময়ের জন্য বন্ধ হয়ে যাবে।

ইইউতে যোগদানের পক্ষের প্রচারকারীরা যুক্তি দিয়েছিলেন যে, এর ফলে আইসল্যান্ডে সুদের হার কমানোর সুবিধা মিলবে। এছাড়া ইউক্রেন যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্যের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ইইউর সদস্যপদ দেশের নিরাপত্তা বাড়াতে সহায়তা করবে বলেও তারা দাবি করেন। অন্যদিকে, সদস্যপদ বিরোধীরা মনে করছেন, ইইউতে যুক্ত হলে আইসল্যান্ডের সার্বভৌমত্ব এবং মূল্যবান মৎস্যসম্পদের ওপর নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়বে।

উল্লেখ্য, ২০০৯ সালে ভয়াবহ আর্থিক সংকটের কবলে পড়ে আইসল্যান্ড প্রথমবার ইইউতে যোগদানের আবেদন জানিয়েছিল। পরবর্তীতে ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নবিরোধী একটি সরকার ক্ষমতায় এসে চলমান সেই আলোচনা বন্ধ করে দেয়।