অপরাধ

দুর্নীতির অভিযোগে দুদকে তলব সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদকে

প্রতিবেদক
নরসিংদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ নরসিংদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও ও সড়ক অবরোধ সাগর-রুনি হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে পরিবার সাগর-রুনি হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাবে পরিবার ফ্যামিলি কার্ড: বাদ পড়বেন ৮ ধরনের পরিবার, নীতিমালা জারি ফ্যামিলি কার্ড: বাদ পড়বেন ৮ ধরনের পরিবার, নীতিমালা জারি সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য মিলেছে সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য মিলেছে এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা করছে সরকার: বিমানমন্ত্রী সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না যাচাই করবে প্রসিকিউশন সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালে আনা যায় কি না যাচাই করবে প্রসিকিউশন মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রস্তাব জুলাইয়ে ঋণের তুলনায় আড়াই গুণ বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ জুলাইয়ে ঋণের তুলনায় আড়াই গুণ বেশি অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ চুনারুঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত চুনারুঘাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
সব খবর

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করতে বলা হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের সই করা নোটিশে উল্লেখ করা হয়েছে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থেই তার বক্তব্য গ্রহণ করা প্রয়োজন বলে নোটিশে জানানো হয়েছে। এছাড়া তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের নথি অনুসারে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। বর্তমানে অভিযোগটি অনুসন্ধান পর্যায়ে রয়েছে। দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, অনুসন্ধানে অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে কমিশন মামলা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে অনুসন্ধান নিষ্পত্তি করা হতে পারে।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে অভিষিক্ত হন। তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন।