আইন ও আদালত

সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার তথ্য

প্রতিবেদক
দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি জাতীয় রাজস্ব বোর্ডে রদবদল: ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি জাতীয় রাজস্ব বোর্ডে রদবদল: ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি নেপালি শিক্ষার্থীদের পাশে রাবি প্রশাসন, মানসিকভাবে শক্ত থাকার আহ্বান নেপালি শিক্ষার্থীদের পাশে রাবি প্রশাসন, মানসিকভাবে শক্ত থাকার আহ্বান তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তার রদবদল সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ সুইজারল্যান্ডে রেভ পার্টিতে গোলাগুলি, তরুণী নিহত ও আহত ৫ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দিল না দিল্লি পুলিশ প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল প্রধান শিক্ষকের দ্রুত সিদ্ধান্তে নেপালে ৯০০ শিক্ষার্থী প্রাণে বাঁচল স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত নয়, প্রয়োজনে চাকরি ছাড়ুন: মন্ত্রী মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক সৌদি ও তুরস্ক
সব খবর

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যাকাণ্ডে সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অভিনেত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রোকেয়া প্রাচীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের আগে সাগর ও রুনি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বর্বরোচিত ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করছিলেন। সেই ডকুমেন্টারি প্রকাশের আগেই জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী তাদের হত্যা করে সেগুলো দখলে নেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ঘটনার আগে ও পরে র‌্যাবের তৎকালীন গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে বিশ বারের বেশি কথোপকথন চালিয়েছিলেন। সাগর-রুনি হত্যার দুই দিন পর জিয়াউল আহসান তার এক বিশ্বস্ত সহকারীকে রোকেয়া প্রাচীর কাছে পাঠালে তিনি ল্যাপটপে ব্যবহৃত দুটি পেনড্রাইভ হস্তান্তর করেন। তদন্তে দেখা গেছে, ওই পেনড্রাইভগুলোতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ডকুমেন্টারি ছিল। জিয়াউল আহসান যাচাই-বাছাইয়ের জন্য সেগুলো রোকেয়া প্রাচীর কাছে দিয়েছিলেন এবং দুই দিন পর পুনরায় ফেরত নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জিয়াউল আহসানের ওই সহকারীকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনার বর্ণনা পেয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। পরদিন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে ডিবি পুলিশের হাতে থাকলেও রহস্য উদঘাটন না হওয়ায় ২০১২ সালের ১৮ এপ্রিল তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় র‌্যাবের তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাবকে মামলা থেকে সরিয়ে দেয়।

হাইকোর্টের নির্দেশে অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করা হয়। ২০২৪ সালের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের এই টাস্কফোর্স গঠন করে। বর্তমানে তাদের অধীনেই তদন্ত চলছে। মামলার প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত ১২৯ বার পিছিয়েছে এবং সর্বশেষ ২০২৬ সালের ২৬ এপ্রিল হাইকোর্ট আরও ছয় মাসের সময় প্রদান করেছে। এই মামলায় রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তানভীর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এদের মধ্যে তানভীর রহমান খান জামিনে আছেন, পলাশ রুদ্র পাল জামিনের পর পলাতক এবং বাকিরা কারাগারে রয়েছেন।