অপরাধ

বিমানবন্দরে স্বর্ণ ছিনতাই: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার দুই

প্রতিবেদক
ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা ভেনেজুয়েলার তেলসম্পদে যুক্তরাষ্ট্রের ১০০ বছরের নিয়ন্ত্রণ: ট্রাম্পের ঘোষণা সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক সংসদীয় কমিটির সভাপতি পদ বণ্টন নিয়ে সরকারি-বিরোধী দলের বিতর্ক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক ম্যাডস্টারস ২০২৬-এ গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকসের টাইলচক টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই টিভিতে নারী এশিয়া কাপের সাথে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ আহত ৩ মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪, নিখোঁজ আড়াই হাজার নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৭৯৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব পালনে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ৮১তম অধিবেশনের দায়িত্ব পালনে নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন দেশে এলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি স্মার্টফোন
সব খবর

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত ও বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শনিবার রাত এবং রবিবার সন্ধ্যায় পৃথক অভিযানে বিমানবন্দর থানা পুলিশের একটি দল তাঁদের গ্রেপ্তার করে। নরসিংদীর রায়পুর উপজেলার বাসিন্দা মো. সুমন নামের এক ব্যক্তির করা মামলার পরিপ্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ।

মির্জা তারেক আহমেদ সাংবাদিকদের জানান, বিদেশ থেকে পাঠানো এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে এই সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় থাকলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না; তাদের অপরাধী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট মো. সুমন নামের এক ব্যক্তি বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। এতে বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে ১ নম্বর, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপনকে ২ নম্বর, সাধারণ সম্পাদক আল-আমিন শান্তকে ৩ নম্বর এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

মামলার বিবরণে বাদী জানান, তার বড় ভাই মালয়েশিয়া প্রবাসী কাউসার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। গত ২৮ আগস্ট রাত ৮টার দিকে বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকার গ্রহণ করে একটি ভাড়ায় চালিত গাড়িতে ওঠার সময় বলাকা ভবনের বিপরীত পাশে আসামিরা তাদের গতিরোধ করে। এ সময় তারা নিজেদের আওয়ামী লীগ-ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে বোমা থাকার ভয় দেখিয়ে কিল-ঘুষি মারে এবং ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ওই সময় পথচারীদের উপস্থিতি দেখে আসামিরা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।