বাংলাদেশ

মশা ধরতে ডিএনসিসির নতুন ফাঁদ: হাসপাতালগুলোতে বসবে ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’

প্রতিবেদক
পল্টন মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল গ্রেপ্তার দেখানোর আদেশ পল্টন মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল গ্রেপ্তার দেখানোর আদেশ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯
সব খবর

মশা নিয়ন্ত্রণে নতুন এক প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মানুষের শরীরের ঘ্রাণের মতো কৃত্রিম সুগন্ধি ছড়িয়ে মশাকে আকৃষ্ট করে ফাঁদে আটকাতে সক্ষম ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ নামের এই যন্ত্র বসানো হবে। প্রাথমিকভাবে ডেঙ্গু রোগী বেশি ভর্তি হয় এমন ১০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এই ফাঁদ স্থাপন করা হবে।

আগামী সপ্তাহ থেকে নির্ধারিত হাসপাতালগুলোতে এই ফাঁদ বসানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছ থেকে এই ফাঁদগুলো সংগ্রহ করেছে ডিএনসিসি। কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি সহায়তা থাকায় এই ফাঁদ সংগ্রহ ও বসাতে সংস্থাটির কোনো অর্থ ব্যয় হচ্ছে না।

‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ যন্ত্রটিতে ‘বিজি–লিওর’ নামের একটি বিশেষ কৃত্রিম সুগন্ধি ব্যবহার করা হয়, যা মানুষের ত্বকের প্রাকৃতিক গন্ধের অনুকরণ করে। ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং বিভিন্ন ফ্যাটি অ্যাসিডের মতো উপাদানের গন্ধ ছড়িয়ে এটি মশাকে আকৃষ্ট করে। পাশাপাশি, ড্রাই আইস বা সিলিন্ডারের মাধ্যমে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করলে মশার কাছে মানুষ বা অন্য কোনো জীবন্ত প্রাণীর উপস্থিতির সংকেত তৈরি হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, মশাকে বন্ধ্যা ও প্রজনন ক্ষমতাহীন করার কৌশল নিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঙ্গে ডিএনসিসির গবেষণা ও কারিগরি সহযোগিতা চলছে। এই প্রকল্পের আওতায় ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ আনা হয়েছে। হাসপাতাল এলাকায় এডিস মশার উপস্থিতি পর্যবেক্ষণ এবং সংক্রমণের ঝুঁকি কমাতে এই ফাঁদগুলো বসানো হচ্ছে।

ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ কোনো ক্ষতিকারক কীটনাশক ব্যবহার ছাড়াই প্রধানত এডিস ও কিউলেক্স মশা সংগ্রহ এবং তাদের উপস্থিতি ও ঘনত্ব পর্যবেক্ষণের একটি আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি। ফাঁদটির নকশাও মশাকে আকৃষ্ট করতে ভূমিকা রাখে। মানুষের শরীরের তাপ ও বায়ুপ্রবাহের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে এটি মশাকে ফাঁদের দিকে টেনে আনে। সাদা জালিদার অংশের মাঝখানে থাকা কালো প্রবেশপথটি মশার জন্য দৃষ্টিগত সংকেত হিসেবে কাজ করে। মশা ওই কালো অংশের দিকে উড়ে এলে ভেতরে থাকা বৈদ্যুতিক সাকশন পাখা সেটিকে টেনে ফাঁদের মধ্যে নিয়ে যায়।

ভেতরে প্রবেশ করার পর মশাগুলো একটি বিশেষ নেট ব্যাগে জমা হয় এবং বাতাসের প্রবাহের কারণে সেখান থেকে সহজে বের হতে পারে না। বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন বা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও ফাঁদের স্বয়ংক্রিয় শাটার বন্ধ হয়ে যায়, ফলে আগে ধরা মশা পালিয়ে যাওয়ার সুযোগ পায় না।

প্রাথমিকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি ভর্তি হয় এমন ১০টি সরকারি ও বেসরকারি হাসপাতালকে এই ফাঁদ বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো, হাসপাতালের ভেতরে ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়ানো কোনো এডিস মশা যেন অন্য রোগীকে কামড়ে ভাইরাস ছড়িয়ে দেওয়ার সুযোগ না পায়, সেই ঝুঁকি কমানো।

পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ছয়টি করে ফাঁদ বসানো হবে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চারটি, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চারটি এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতালে চারটি ফাঁদ স্থাপন করা হবে। এছাড়া উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি, মিরপুরের ডা. এম আর খান শিশু হাসপাতালে তিনটি এবং আলোক হাসপাতালে তিনটি ফাঁদ বসানোর পরিকল্পনা আছে। ডিএনসিসির প্রধান কার্যালয়ে (নগর ভবন) আরও চারটি ফাঁদ বসানো হবে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কিছু ফাঁদ পরবর্তী সময়ে ব্যবহারের জন্য সংরক্ষণে রাখা হবে। আপাতত এই যন্ত্র খোলা স্থানে ব্যবহারের সুযোগ নেই।

তবে, এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন কীটতত্ত্ববিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। তিনি বলেন, ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ মূলত মশা নিধনের যন্ত্র নয়; এটি মশার উপস্থিতি, ঘনত্ব ও বৈশিষ্ট্য পর্যবেক্ষণের একটি বৈজ্ঞানিক উপকরণ। ফাঁদে কিছু মশা আটকা পড়লেও ব্যাপকভাবে মশা নিয়ন্ত্রণে এর ভূমিকা সীমিত।

কবিরুল বাশার আরও বলেন, ফাঁদে আটকানো মশার নমুনা নিয়মিত সংগ্রহ করে সেগুলোতে ডেঙ্গু ভাইরাসের উপস্থিতি ও সেরোটাইপ বিশ্লেষণ করা গেলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। একই সঙ্গে কোনো এলাকায় মশার মাধ্যমে রোগ ছড়ানোর সক্ষমতা সম্পর্কেও ধারণা পাওয়া যেতে পারে। তবে এমন বিশ্লেষণ ও নজরদারির সক্ষমতা সিটি করপোরেশনের আছে কি না, সেই প্রশ্নও তিনি তোলেন। তিনি মনে করেন, মশা পর্যবেক্ষণের জন্য ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ অন্যতম সেরা উপকরণ হলেও মশা নিয়ন্ত্রণে এর ভূমিকা খুব বেশি নয়। হাসপাতাল এলাকায় ১০টি মশা আটকা পড়লে ওই ১০টি মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি ঠেকানো যাবে—এটুকুই এর সরাসরি নিয়ন্ত্রণমূলক সুফল।

কীটতত্ত্ববিদ কবিরুল বাশার দাবি করেন, যুক্তরাষ্ট্রের বায়োজেন্টস নামের একটি কোম্পানি এই ফাঁদ তৈরি করে। আন্তর্জাতিক বাজারে একটি ফাঁদের বর্তমান মূল্য প্রায় ২০৮ মার্কিন ডলার। বাংলাদেশে আমদানি করলে শুল্কসহ সব মিলিয়ে এর দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। মশাকে আকৃষ্ট করার জন্য ব্যবহৃত প্রযুক্তি বা ‘বিজি-লিওর’-এর দামও প্রায় ৫৩ মার্কিন ডলার। কবিরুল বাশারের মতে, এই ফাঁদের কাঠামো তুলনামূলকভাবে সাধারণ হলেও উৎপাদন খরচের তুলনায় বিশ্ববাজারে এ ধরনের ফাঁদ বেশ উচ্চ মূল্যে বিক্রি হয়।

বিদেশি এই ফাঁদের পরিবর্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি তুলনামূলক কম দামের মশা নিধন, নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ফাঁদ পরীক্ষামূলকভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন কবিরুল বাশার। তিনি বলেন, দীর্ঘ মেয়াদে ফাঁদভিত্তিক মশা নিয়ন্ত্রণে টেকসই পরিকল্পনা করতে হলে সিটি করপোরেশন দেশীয় প্রযুক্তিগুলোর কার্যকারিতা যাচাই করতে পারে। ভালো ফল পাওয়া গেলে বিদেশি উচ্চ মূল্যের ফাঁদের পরিবর্তে স্থানীয়ভাবে তৈরি ফাঁদ ব্যবহার সম্ভব। তিনি দুটি দেশীয় ফাঁদের উদাহরণও দেন: থিংক ল্যাবসের তৈরি একটি মশা মারার ফাঁদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে তাঁর নেতৃত্বে তৈরি হওয়া ‘ডেন-এক্স ট্র্যাপ’। কবিরুল বাশারের দাবি, স্থানীয়ভাবে তৈরি এসব ফাঁদ শুধু মশা সংগ্রহ বা পর্যবেক্ষণ নয়, মশা নিধন ও নিয়ন্ত্রণেও একাধিকভাবে ব্যবহার করা যায় এবং কার্যকারিতার দিক থেকেও এগুলো বিদেশি ফাঁদের চেয়ে ভালো।

এর আগে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসি নানা ধরনের পদ্ধতি ব্যবহার করেছে। উড়ন্ত বা পরিপক্ব মশা মারতে ধোঁয়ার সঙ্গে কীটনাশক ছড়িয়ে ফগিং করা হয়। লার্ভা ধ্বংসে জমে থাকা পানিতে ট্যাবলেট ও ব্যাকটেরিয়াভিত্তিক লার্ভিসাইড ব্যবহার করা হয়। মশা মারার ‘কামান’ হিসেবে পরিচিত উচ্চক্ষমতার হুইলব্যারো যন্ত্রও কিনেছে সংস্থাটি। মশার ঘনত্ব পরীক্ষা ও উপস্থিতি পর্যবেক্ষণে গ্র্যাভিড ট্র্যাপ ব্যবহার করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’।

পল্টন মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল গ্রেপ্তার দেখানোর আদেশ পল্টন মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল গ্রেপ্তার দেখানোর আদেশ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯
সব খবর