আইন ও আদালত

পল্টন মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল গ্রেপ্তার দেখানোর আদেশ

প্রতিবেদক
কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে কার্যকর সমন্বয়ের কৌশল কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে কার্যকর সমন্বয়ের কৌশল চলতি মৌসুমে বিপিএল হচ্ছে না, বিকল্প টুর্নামেন্টের ভাবনা বিসিবির চলতি মৌসুমে বিপিএল হচ্ছে না, বিকল্প টুর্নামেন্টের ভাবনা বিসিবির শিশু হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল শিশু হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল বিদ্যুৎ সংকটে স্থবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসাসেবা বিদ্যুৎ সংকটে স্থবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসাসেবা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো
সব খবর

বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা এবং বিএনপির পল্টন কার্যালয়ে হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

আদালতে দুই আসামিকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়। তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ওই বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ ও তৎকালীন সরকারি দলের অনুসারীদের হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে গুলি, ককটেল বিস্ফোরণ ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এতে বিএনপি কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে পল্টন থানায় হত্যা মামলা করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সোলায়মান সেলিম (৩৫) ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন (৭৬) সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থের সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেন। বর্তমানে দুই আসামিই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শুনানি শেষে আদালত পল্টন থানার ওই মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।