বিশ্ব

চীনের সঙ্গে কৌশলগত সংলাপ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

প্রতিবেদক
পল্টন মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল গ্রেপ্তার দেখানোর আদেশ পল্টন মামলা: সোলায়মান সেলিম ও মোস্তফা জালাল গ্রেপ্তার দেখানোর আদেশ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ১ জনের মৃত্যু, ১৫ জন নিখোঁজ নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার নেপালে ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা শিশু জীবিত উদ্ধার মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো স্তন ক্যানসার জয়ীদের হৃদযন্ত্রের ওষুধ বন্ধে নতুন আশার আলো মশা ধরতে ডিএনসিসির নতুন ফাঁদ: হাসপাতালগুলোতে বসবে 'বিজি সেন্টিনেল ট্র্যাপ' মশা ধরতে ডিএনসিসির নতুন ফাঁদ: হাসপাতালগুলোতে বসবে ‘বিজি সেন্টিনেল ট্র্যাপ’ সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত সিরাজগঞ্জের নিমগাছি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ ফরিদপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯
সব খবর

বাংলাদেশ ও চীন শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ এবং প্রতিমন্ত্রী পর্যায়ের কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যকার এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি ‘এক-চীন নীতি’র প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফল চীন সফরের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি সঞ্চার হয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি বাংলাদেশ-চীন সম্পর্ককে ‘চীন-বাংলাদেশ যৌথ ভবিষ্যতের কমিউনিটি’ পর্যায়ে উন্নীত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

চীনের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক আরও এগিয়ে নিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তিনি চীনের নির্বাহী উপ-পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের ফলাফল ও বিভিন্ন অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ‘চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, মোংলা বন্দর আধুনিকীকরণের বাণিজ্যিক চুক্তি এবং মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা।

রাষ্ট্রদূত জানান, ‘চীন অর্থনৈতিক ও শিল্প অঞ্চল’-এ প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে প্রায় ৩০টি চীনা কোম্পানি আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাংলাদেশিদের জন্য প্রায় ১ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে, যার মধ্যে রয়েছে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপ দ্রুত শুরু করা এবং প্রতিরক্ষা সংলাপের সূচনা। এছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও পেয়ারা রপ্তানির প্রক্রিয়া শুরু করা, চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর এবং রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে আসন্ন উচ্চপর্যায়ের সফর ও বিনিময় কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এর আওতায় ‘চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা’-এর ভাইস প্রেসিডেন্ট, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী এবং ইউনান প্রদেশের নির্বাহী ভাইস গভর্নরের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে চলতি বছরের অক্টোবরে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।