অপরাধ

আগস্টে দেশে বেড়েছে সংঘবদ্ধ ধর্ষণ, খুন ও অপহরণের ঘটনা

প্রতিবেদক
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত পপির ধর্মীয় জীবনযাপনের ইচ্ছার পর প্রভার নতুন বার্তা পপির ধর্মীয় জীবনযাপনের ইচ্ছার পর প্রভার নতুন বার্তা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ গ্রেপ্তার সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতা দুলাল আহমদ গ্রেপ্তার বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস দেশের গণতন্ত্রকামী জনগণ: তারেক রহমান স্পেনের গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ স্পেনের গ্যারেজে অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক ইউসুফ আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন লিওনেল মেসি পার্বত্য মন্ত্রী হিসেবে প্রথমবার বান্দরবান সফরে সাচিং প্রু জেরী পার্বত্য মন্ত্রী হিসেবে প্রথমবার বান্দরবান সফরে সাচিং প্রু জেরী সমাজের সর্বস্তরে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী সমাজের সর্বস্তরে দুর্নীতি নির্মূল করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সব খবর

জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে দেশে সংঘবদ্ধ ধর্ষণের হার ৭২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে উঠে এসেছে যে, গত এক মাসে দেশে ধর্ষণ, হত্যা, আত্মহত্যা এবং অপহরণ বা নিখোঁজের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

এমএসএফ-এর তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৩০৬টি থেকে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে, যা প্রায় ৬ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি। এর মধ্যে নারী ও শিশু হত্যার ঘটনা জুলাই মাসের ৫২টি থেকে বেড়ে আগস্টে ৯১টিতে পৌঁছেছে, যার হার প্রায় ৭৫ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, সংঘবদ্ধ ধর্ষণ ৭২ শতাংশ বৃদ্ধির পাশাপাশি ধর্ষণ ও হত্যার ঘটনা ৬৭ শতাংশ বেড়েছে। একই সময়ে আত্মহত্যার হার ৩৯ শতাংশ, অপহরণ ও নিখোঁজের ঘটনা ৮ শতাংশ এবং বেআইনি সালিশের ঘটনা ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া মাদক মামলায় আটকের হার বেড়েছে ১২৯ শতাংশ।

আগস্ট মাসে অনলাইন জুয়া সংক্রান্ত সহিংসতায় একজন নিহত ও একজন আহত হওয়ার তথ্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে; যেখানে লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করতে গিয়ে একজন শিক্ষক প্রাণ হারিয়েছেন। এছাড়া তিনটি জীবিত নবজাতক পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের ঘটনাও প্রতিবেদনে উঠে এসেছে, যেখানে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা কঠিন বলে এমএসএফ উল্লেখ করেছে।

মানবাধিকার লঙ্ঘনের গুরুতর কিছু ঘটনার মধ্যে গাইবান্ধায় ধর্ষণের শিকার নারীকে অভিযুক্তের সঙ্গে সাত লাখ টাকা দেনমোহরে বিয়ে দেওয়ার অভিযোগ, নোয়াখালীতে ১১ বছরের শিশুকে যৌন হয়রানির দায়ে সালিশে ৫০ বেত্রাঘাত ও জরিমানা, এবং শরীয়তপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা এক লাখ টাকায় মীমাংসার মতো ন্যাক্কারজনক বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।