অপরাধ

টাঙ্গাইলে নারী সাংবাদিক হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলায় এক বছরের স্থগিতাদেশ হাইকোর্টের টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলায় এক বছরের স্থগিতাদেশ হাইকোর্টের লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি নতুন পে-স্কেল বাস্তবায়নে সম্পদ বিবরণী প্রকাশের শর্ত দিল টিআইবি নতুন পে-স্কেল বাস্তবায়নে সম্পদ বিবরণী প্রকাশের শর্ত দিল টিআইবি যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত যবিপ্রবি সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩২৪ জন দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩২৪ জন বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদ বোয়িং কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে সন্তুষ্টি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের, বোয়িং কেনার সিদ্ধান্তে সন্তুষ্টি তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহ ডোনাল্ড ট্রাম্পের তারেক রহমানের সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহ ডোনাল্ড ট্রাম্পের নগদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার জামাল ভূঁইয়া নগদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার জামাল ভূঁইয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প
সব খবর

টাঙ্গাইলে এক নারী সাংবাদিককে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর কথা বলে হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে টাঙ্গাইল প্রেসক্লাব। গত ৩১ আগস্ট সোমবার টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা। তিন সদস্যের এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে এটিএন বাংলার টাঙ্গাইল প্রতিনিধি নাসির উদ্দিনকে। কমিটির অন্য দুই সদস্য হলেন নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি মালেক আদনান এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শামীম আল মামুন।

তদন্ত কমিটি গঠনের আগে হেনস্তার শিকার সাংবাদিক রুমি আক্তার পলিকে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় ডাকা হয়েছিল। পলি জানান, সভায় তাকে এবং অলোক কুমার দাসকে উপস্থিত করা হয়। সভায় তাকে সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা তিনি নাকচ করে দেন। পলি আরও জানান, ২৬ আগস্ট সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ তার কাছে ঘটনা জানতে চাইলে তিনি অলোক কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। সে সময় বর্তমান সভাপতি আতাউর রহমান আজাদ এবং সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য জাফর আহমেদ অলোক কুমার দাসের অশোভন আচরণের বিষয়টি স্বীকার করেছিলেন।

উল্লেখ্য, গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশ-এর বিশেষ প্রতিবেদক এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক রুমি আক্তার পলি টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। অভিযোগপত্র জমা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে আপত্তিকর মন্তব্য ও পোস্ট দেওয়ার অভিযোগও উঠেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৮ আগস্ট রুমি আক্তার পলি টাঙ্গাইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, অভিযুক্ত অলোক কুমার দাস এর আগেও পলিকে অশালীন কথা বলেছেন। এছাড়া নাহার চাকলাদার নামে আরেক নারী সাংবাদিক এবং গ্রীন টেলিভিশনের এক প্রতিনিধির সঙ্গেও অলোক কুমার দাসের একই ধরনের অশোভন আচরণের অভিযোগ রয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য হওয়ার পর থেকেই তার আচরণ নিয়ে সাংবাদিকদের একটি অংশের মধ্যে অসন্তোষ রয়েছে এবং তার সদস্যপদ পাওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কয়েকজন সাংবাদিক।