অপরাধ

কটিয়াদীতে এআই প্রযুক্তিতে ভুয়া ভিডিও তৈরি করে মানহানির অভিযোগ

প্রতিবেদক
গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন নাটোরে পদ্মার ভাঙনে সুলতানপুর চরের ৩০ পরিবারের বসতভিটা বিলীন এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী এক-দেড় সপ্তাহের মধ্যে কাটবে গ্যাসের সংকট: রুহুল কবির রিজভী বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা বিএনপির সপ্তম কাউন্সিল ও নতুন মহাসচিবের অপেক্ষায় নেতা-কর্মীরা
সব খবর

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি আপত্তিকর ও বিভ্রান্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে মো. সোহেল মিয়ার মানহানি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সোহেল মিয়ার দাবি, একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যার ফলে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং তাঁর পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার পশ্চিম গচিহাটা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোহেল মিয়া এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, ভিডিওটির সত্যতা যাচাই না করেই অনেকে সেটি শেয়ার করছেন, যা তাঁর জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সোহেল মিয়া এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের কাজে জড়িত থাকায় কিছু ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। পাশাপাশি, তিনি জামায়াতে ইসলামীর সমর্থক হওয়ায় রাজনৈতিকভাবেও প্রতিপক্ষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরে তাঁকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি ও প্রচার করা হয়ে থাকতে পারে বলে সোহেল মিয়ার পরিবার দাবি করেছে।

ফেসবুকে ভিডিওটি শেয়ার করা মেহেদি হাসান মাক্কা জানান, তিনি একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটি পেয়ে নিজের আইডিতে পোস্ট করেছিলেন এবং এর সত্যতা সম্পর্কে তিনি অবগত নন।

এই বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন, তবে এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।