অর্থনীতি

সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

প্রতিবেদক
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস
সব খবর

বাজারে ডলারের সরবরাহ বৃদ্ধি এবং দর কমে যাওয়ার প্রেক্ষাপটে প্রায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ৫ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার চারটি ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই ডলার কেনা হয়।

এর আগে সর্বশেষ গত ২০ মে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। এই পদক্ষেপের মাধ্যমে বাজারে ডলারের দর স্থিতিশীল রাখার একটি বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সকালে বাজারে ডলারের দর তুলনামূলক কম ছিল। ওই সময় রেমিট্যান্স হাউসগুলো থেকে ব্যাংকগুলো ১২২ টাকা ৩০ থেকে ৪০ পয়সা দরে ডলার কিনেছে। এছাড়া আমদানি দায় বা ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে ডলারের দর ছিল ১২২ টাকা ৫০ থেকে ৬০ পয়সা।

তবে দুপুরে বাংলাদেশ ব্যাংক যখন ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনার ঘোষণা দেয়, তখন এর প্রভাব দ্রুতই বাজারে ছড়িয়ে পড়ে। এর ফলে বিকেলে অনেক ব্যাংক একই দরে রেমিট্যান্সের ডলার কেনা এবং এলসি নিষ্পত্তি শুরু করে।

বাণিজ্যিক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে মন্তব্য করে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এই ডলার কেনার মধ্য দিয়ে বাজারে একটি স্পষ্ট বার্তা পৌঁছেছে যে, ডলারের দর ১২২ টাকা ৭৫ পয়সার নিচে নামতে দেওয়া হবে না।

ব্যাংকাররা বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে বলছেন, ব্যাংকগুলোর হাতে বর্তমানে ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। একই সঙ্গে আমদানি দায় পরিশোধের চাপও কিছুটা কমেছে। বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল থাকায় বৈদেশিক মুদ্রার চাহিদাও তুলনামূলকভাবে কম। এসব কারণে চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় ডলারের দর নিম্নমুখী ছিল।

গত কয়েক সপ্তাহে ডলারের দরে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। এর আগে গত সপ্তাহের শেষ দিকে ডলারের দর বেড়ে ১২৩ টাকা ৬৫ পয়সা পর্যন্ত উঠেছিল। আবার দুই সপ্তাহ আগে তা নেমে এসেছিল ১২২ টাকায়।

এদিকে, আগামী মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কিছু অর্থ পরিশোধের সময় হওয়ায় ডলারের চাহিদা বাড়তে পারে বলে ব্যাংকাররা ধারণা করছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ডলার কেনার বিষয়টি জানায়। সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নিলে সকালেই ব্যাংকগুলোকে তা জানানো হয়। ফলে মঙ্গলবার সকালে ব্যাংকগুলো তুলনামূলক কম দরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলসি নিষ্পত্তি করে ফেলেছিল।