বিশ্ব

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ

প্রতিবেদক
জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য সেলুন ছেড়ে কৃষিতে মাঈন উদ্দিনের চমক, মালচিং পদ্ধতিতে বেগুন চাষে সাফল্য নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস নতুন অ্যালবাম ‘বাস পারসুয়েডস’ নিয়ে ফিরছেন মাইলি সাইরাস সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
সব খবর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে। একই সঙ্গে অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের কনস্যুলার অ্যাফেয়ার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতির অপ্রত্যাশিত অবনতি ঘটতে পারে। এই অবস্থায় অঞ্চলটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটার বিষয়েও সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যে ভ্রমণরত মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর কার্যক্রমসংক্রান্ত সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়েছে যে, ইরান এবং ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা এবং যুক্তরাষ্ট্র বা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত থাকতে পারে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ সতর্কতা ও নির্দেশনা জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইট অনুসরণ করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।