বিশ্ব

গণতন্ত্রের নতুন মাপকাঠি হতে পারে মানুষের সুখ ও কল্যাণ

প্রতিবেদক
সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষে আহত ৩ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র পে-স্কেল ঘোষণার পর নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে পুড়ে ছাই দুই বসতঘর দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের আঘাতে বিকল দুটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত হরমুজ প্রণালীতে এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই, জানালেন ইরানের রাষ্ট্রদূত
সব খবর

গণতন্ত্রের সাফল্য কেবল অবাধ ও সুষ্ঠু নির্বাচন অথবা রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামোর ওপর নির্ভর করে না, বরং নাগরিকের জীবনমান, মর্যাদা, নিরাপত্তা, সামাজিক আস্থা এবং সামগ্রিক কল্যাণই গণতন্ত্রের কার্যকারিতার আসল মাপকাঠি। ‘হোয়্যার হ্যাপিনেস ইজ আ মেজার অভ গভর্ন্যান্স: হোয়াট ভুটান্‌জ ডেমোক্র্যাটিক কনসলিডেশন ক্যান টিচ গ্লোবাল সাউথ নেশন্স’ শীর্ষক নিবন্ধে এমনই এক বিশ্লেষণ তুলে ধরেছেন সামিয়া ইফফাত। লেখক মনে করেন, বর্তমান বিশ্বে রাজনৈতিক মেরুকরণ, বৈষম্য, আইনের শাসনের অভাব এবং জনঅংশগ্রহণের ঘাটতির কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের আস্থা কমছে। এই পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ভুটানের রাজনৈতিক রূপান্তর ও ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ বা মোট জাতীয় সুখের ধারণা একটি নতুন চিন্তার খোরাক জোগাচ্ছে।

ভুটান নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক গণতান্ত্রিক রাজতন্ত্রে রূপান্তরিত হয়েছে কোনো বড় ধরনের গণআন্দোলন বা বাহ্যিক চাপ ছাড়াই। সাবেক রাজা জিগমে সিংয়ে ওয়াংচুকের হাত ধরে গড়ে ওঠা এই দর্শনে জিডিপি বা মোট দেশজ উৎপাদনের পরিবর্তে মানুষের সুখ, পরিবেশ রক্ষা ও কল্যাণকে উন্নয়নের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। ভুটানের এই সুখের ধারণাটি টেকসই ও ন্যায্য আর্থসামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক সুরক্ষা এবং সুশাসন—এই চারটি প্রধান স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। দেশটি সীমিত সম্পদ নিয়েও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ করেছে এবং পরিবেশ সুরক্ষাকে রাষ্ট্রীয় নীতিতে গুরুত্ব দিয়েছে। বর্তমানে বিশ্বের একমাত্র কার্বন-নেগেটিভ দেশ হিসেবে পরিচিত ভুটানের ৭০ শতাংশের বেশি ভূমি বনাঞ্চলের আওতায় রয়েছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ভুটানের এই পরিবেশনীতি বিশেষ শিক্ষণীয়। নদীদূষণ, বন উজাড় ও তাপপ্রবাহের মতো সংকটগুলো মোকাবিলায় পরিবেশ সংরক্ষণকে মানবনিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকারের অংশ হিসেবে দেখা উচিত। একইসঙ্গে ভুটান গণতান্ত্রিক রূপান্তরের পথে নিজস্ব সাংস্কৃতিক পরিচয়ও বজায় রেখেছে। বাংলাদেশেও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে বহুত্ববাদ ও সংখ্যালঘু অধিকারের প্রতি সম্মান রেখে সংরক্ষণ করা প্রয়োজন।

সুশাসন ভুটানের সুখের ধারণার অবিচ্ছেদ্য অংশ। কার্যকর প্রশাসন, স্বচ্ছতা ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা গণতন্ত্রের স্থায়িত্বের জন্য অপরিহার্য। গত দুই দশকে ভুটান দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন ও শিশুমৃত্যু কমানোর মতো ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করলেও গণতন্ত্রের সূচক নিয়ে বিতর্ক রয়েছে। তাই কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি বা নির্বাচনী প্রতিযোগিতার দিকে না তাকিয়ে নাগরিক কল্যাণ ও প্রাতিষ্ঠানিক আস্থার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের আয়তন, জনসংখ্যা ও সামাজিক বৈচিত্র্য ভুটানের চেয়ে ভিন্ন হওয়ায় তাদের মডেল হুবহু অনুসরণ করা সম্ভব নয়। তবে ভুটানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ নিজস্ব বাস্তবতায় একটি মানবকেন্দ্রিক গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে পারে। এ ক্ষেত্রে জিডিপির পাশাপাশি জনসন্তুষ্টি, মানসিক সুস্থতা, নদী পুনরুদ্ধার ও সামাজিক সংহতি জোরদারের ওপর নজর দেওয়া জরুরি। পরিশেষে, গণতন্ত্র কেবল ব্যালট বাক্সে সীমাবদ্ধ নয়; রাষ্ট্র যখন নাগরিকের দৈনন্দিন জীবনকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ করতে পারে, তখনই গণতন্ত্র প্রকৃত অর্থে সফল হয়।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৮