রাজনীতি

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঠবাড়িয়ায় বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদক
ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী ঢাকার বাতাসে অস্বাস্থ্যকর দূষণ, তালিকায় সপ্তম অবস্থানে রাজধানী সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ সৌদি আরবে বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলায় নিহত ৪ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাটে সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? সড়কে প্রতিদিন নিহত ৬৬, পঙ্গু ১০৪: কেন এত দুর্ঘটনা? ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী ফেক নিউজ নিয়ন্ত্রণে মতপ্রকাশের স্বাধীনতার ভারসাম্য জরুরি: তথ্যমন্ত্রী বিএনপির রাজনীতিতে 'গুপ্ত' স্লোগান ও অভ্যন্তরীণ সংকট বিএনপির রাজনীতিতে ‘গুপ্ত’ স্লোগান ও অভ্যন্তরীণ সংকট ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপ: অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে ফের প্রশাসনের নিষেধাজ্ঞা
সব খবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মামুনকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ফরাজী ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের যৌথ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় নৈতিকতা ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার কারণে মো. মেহেদী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে মঠবাড়িয়া পৌরসভা ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের অভিযুক্ত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মেহেদী হাসান মামুনের বিরুদ্ধে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া এবং শৃঙ্খলাভঙ্গের একাধিক অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক তদন্ত ও পর্যালোচনার পর এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সুনাম ক্ষুণ্ন করে কেউ এমন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে পার পাবে না।

তবে বহিষ্কৃত নেতা মো. মেহেদী হাসান মামুনের সঙ্গে যোগাযোগের জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।