বাংলাদেশ

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সংসদে উদ্বেগ, যৌথ অভিযানের দাবি

প্রতিবেদক
সাড়ে পাঁচ মাস পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস সাড়ে পাঁচ মাস পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, নতুন দর ২০৪ টাকা বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বৃদ্ধি, নতুন দর ২০৪ টাকা দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেশের আট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস তনু হত্যায় জড়িত সন্দেহে দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ তনু হত্যায় জড়িত সন্দেহে দুই সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ সারের সংকট নেই, সরবরাহ বিঘ্নকারীদের বিচার হবে: কৃষিমন্ত্রী সারের সংকট নেই, সরবরাহ বিঘ্নকারীদের বিচার হবে: কৃষিমন্ত্রী দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানি: কোন দেশের কত প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানি: কোন দেশের কত প্রতিষ্ঠান দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১১০ দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু, নতুন রোগী ১১১০ ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ জ্বালানি সংকট কাটাতে এলএনজি আমদানিতে জোর দিচ্ছে সরকার জ্বালানি সংকট কাটাতে এলএনজি আমদানিতে জোর দিচ্ছে সরকার
সব খবর

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ৩০

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়নে পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন এবং সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার এই দাবি তোলেন।

সালাহ উদ্দিন তার বক্তব্যে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণের মধ্যে সৃষ্ট আতঙ্ক ও উদ্বেগের কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক কিছু ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হামলায় এক নারী শিক্ষিকার মৃত্যু, বিমানবন্দরে ছাত্রদল নেতা কর্তৃক স্বর্ণালংকার ছিনতাই, ধানমন্ডিতে প্রকাশ্যে ৩৯ লাখ টাকা ছিনতাই, মুগদা হাসপাতালে ছিনতাই এবং যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মৃত্যুর ঘটনা চলমান পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে।

তিনি আরও অভিযোগ করেন যে, গ্রামাঞ্চলেও চুরি ও ডাকাতির হার বেড়েছে। বিশেষ করে অতিরিক্ত লোডশেডিংয়ের সুযোগ নিয়ে গাড়ি চুরি ও সিঁধেল চুরির মতো অপরাধ ঘটছে। অপরাধীদের গ্রেপ্তারের পরিবর্তে অনেক ক্ষেত্রে ভুক্তভোগী পরিবারগুলোকে হয়রানি করা হচ্ছে। এছাড়াও মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা পুলিশের নিষ্ক্রিয়তা ও অক্ষমতারই বহিঃপ্রকাশ। তিনি অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিকুন্নাহার রাজধানীসহ বিভিন্ন শহরের ফুটপাত দখল ও চাঁদাবাজির বিষয়টি সংসদে উত্থাপন করেন। তিনি বলেন, পথচারীদের জন্য নির্ধারিত ফুটপাত দখল করে দোকান ও স্থায়ী বাণিজ্যিক স্থাপনা গড়ে ওঠায় সাধারণ মানুষ সড়কে হাঁটতে বাধ্য হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে একটি প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি চক্র গড়ে উঠেছে বলেও তিনি অভিযোগ করেন।

সাবিকুন্নাহার জানান, বিভিন্ন এলাকায় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে টাকা আদায় করা হচ্ছে। কোনো কোনো স্থানে চায়ের দোকান বসাতে ২০ হাজার এবং অন্যান্য দোকানের জন্য ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হচ্ছে। তিনি এটিকে সরকারি দলের মধ্যে ছড়িয়ে পড়া সংক্রামক ব্যাধি হিসেবে অভিহিত করে চাঁদাবাজদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।