খেলা

শেফিল্ডের হয়ে জয় দিয়ে ফিরে উচ্ছ্বসিত হামজা চৌধুরী

প্রতিবেদক
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫
সব খবর

চ্যাম্পিয়নশিপ লিগের শুরুটা শেফিল্ড ইউনাইটেডের জন্য মোটেও সুখকর ছিল না, প্রথম তিন ম্যাচের সবকটিই ড্র করেছিল দলটি। তবে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে দৃশ্যপট পাল্টেছে। নাটকীয় এই ম্যাচে ৩-২ গোলের জয় পেয়েছে শেফিল্ড, আর এই জয়ের মাধ্যমেই ক্লাবটিতে নিজের প্রত্যাবর্তন রাঙালেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। রাইট-ব্যাক হিসেবে পুরো ম্যাচ খেলে তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ম্যাচের শুরু থেকেই ছিল রোলার কোস্টার রাইডের মতো উত্তেজনা। প্রথম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল শেফিল্ড। তবে চতুর্থ মিনিটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। বিরতির পর ৬৭ মিনিটে ফের পিছিয়ে পড়লেও পরের মিনিটেই ২-২ সমতায় ফেরে হামজার দল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেল্লে ডোনোভানের গোলে জয় নিশ্চিত হয়।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৮ বছর বয়সী হামজা বলেন, ব্রামাল লেনে আবারও ফিরতে পেরে তিনি ভীষণ রোমাঞ্চিত। তিনি যোগ করেন, এই রাতের ফলটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৈশবের ক্লাব লেস্টার সিটি ছেড়ে আসার পর এটিই ছিল চ্যাম্পিয়নশিপ লিগে হামজার প্রথম ম্যাচ। এর আগে ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধারে খেললেও, এবার তিনি এক বছরের চুক্তিতে পাকাপাকিভাবে ক্লাবটিতে যোগ দিয়েছেন।

হামজা আরও বলেন, তাদের মূল লক্ষ্য পরবর্তী পর্বে উত্তরণ এবং এই ম্যাচে সেই লক্ষ্য পূরণের মানসিকতা ছিল স্পষ্ট। প্রথমার্ধে দলের প্রভাব বিস্তার করার কথা উল্লেখ করে তিনি জানান, যদিও সুযোগগুলো পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি, তবুও ছেলেরা যেভাবে পিছিয়ে পড়েও ফিরে আসার সাহস দেখিয়েছে তা প্রশংসনীয়। সবশেষ ৯ ম্যাচে অপরাজিত থাকা শেফিল্ড ইউনাইটেড ৪ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে। এই জয়কে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবেই দেখছেন হামজা চৌধুরী।