বিশ্ব

ভয়াবহ বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি কার্যত বন্ধ

প্রতিবেদক
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫
সব খবর

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৪৪

নেপালে ভয়াবহ বন্যার কারণে দেশটির বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশে। ভারতের সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ আসছিল, তা বর্তমানে কার্যত বন্ধ হয়ে গেছে। গত বুধবার নেপালের দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী এলাকায় আঘাত হানা ওই ভয়াবহ বন্যায় দেশটির বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফলে নেপালের বিদ্যুৎ রপ্তানি উল্লেখযোগ্য হারে কমে গেছে। নেপাল একসময় শুষ্ক শীতের মাসগুলোতে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল থাকলেও, বর্তমানে দেশটি নিজেকে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে এই দুর্যোগ দেশটির বিদ্যুৎ রপ্তানি কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত নেপালের দুটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্প বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকল্প দুটি হলো ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। গত সপ্তাহ থেকে এই প্রকল্প দুটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।

চিলিমে প্রকল্প থেকে ভারতে ২১ দশমিক ৪ মেগাওয়াট এবং ত্রিশূলী প্রকল্প থেকে ১৮ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির অনুমোদন রয়েছে। একই সাথে ভারত হয়ে বাংলাদেশেও এই বিদ্যুৎ সরবরাহের বিষয়টি অনুমোদিত ছিল, যার মূল্য নেপাল মার্কিন ডলারে পেয়ে থাকে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প হিসেবে অন্য প্রকল্প থেকে বিদ্যুৎ পাঠানোর অনুমতি চেয়ে ভারতকে অনুরোধ করা হয়েছে।