গত দুই রাত আগে মার্কিন বাহিনীর চালানো হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ইরানি নৌবাহিনীর পাইলট মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং ইরানি বিমানবাহিনীর পাইলট হোসেইন মাহদাভিয়ান।
তবে এই হামলাটি ঠিক কোথায় চালানো হয়েছিল, এতে কী ধরনের উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে কিংবা কোন পরিস্থিতিতে পাইলটরা প্রাণ হারিয়েছেন—সে সম্পর্কে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয় যে, গত মঙ্গলবার সারা দেশে চালানো মার্কিন হামলায় বেসামরিক ব্যক্তিসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এই হামলার জবাবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

















