অপরাধ

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনী তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস শ্যামনগরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও বুলু নেট জাল ধ্বংস দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দুই সপ্তাহের মধ্যে কাটবে বিদ্যুৎ ও জ্বালানি সংকট র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল জাতীয় সংসদে উত্থাপন ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ব্যাংক রেজোল্যুশন আইন থেকে বিতর্কিত ধারা বাদ দেওয়ার উদ্যোগ ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি উল্লেখযোগ্য হারে বাড়াল বিসিবি ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে: প্রধানমন্ত্রী বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাব সদস্যসহ আটক ৫ বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির
সব খবর

রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ওয়াকিটকি ও পুলিশি হ্যান্ডকাফসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বনানী থানার ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের খায়ের প্যালেসের সামনে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে একটি হাইয়েস মাইক্রোবাস, এক রোল কালো স্কচটেপ ও একটি শপিং ব্যাগ পাওয়া গেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)। ডিবি সূত্রে জানা গেছে, এই পাঁচজনের মধ্যে মো. মাসুদ রানা বর্তমানে র‍্যাবের সৈনিক হিসেবে কর্মরত এবং তিনি র‍্যাব সদর দপ্তরের ডগ স্কোয়াড বিভাগে দায়িত্ব পালন করছেন।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ডিবি পুলিশ মাসুদ রানাকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। তিনি আরও জানান, ঘটনার তদন্তের জন্য র‍্যাবের পক্ষ থেকে একজন মেজরের নেতৃত্বে একটি তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, তাদের অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড আছে কি না এবং তারা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে তাদের হাতেনাতে ধরা হয়।